1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি অস্থায়ী অভিবাসীদের যুক্তরাষ্ট্র ত্যাগের নির্দেশ আসামে ভয়াবহ বন্যা, ক্ষতিগ্রস্ত ২২ হাজারেরও বেশি মানুষ তিস্তাসহ চার নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে ২০২৬ বিশ্বকাপ কার? সুপারকম্পিউটারের চাঞ্চল্যকর হিসাব-নিকাশ আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর দুর্ধর্ষ অভিযান, নিহত ২৯ হালান্ডকে আটকে নকআউটে চমক দিতে চায় আইভরি কোস্ট প্রধানমন্ত্রী দেশব্যাপী শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন আজ জাপানকে হালকাভাবে নিচ্ছেন না আনচেলত্তি, পেনাল্টির প্রস্তুতিও ব্রাজিলের ব্যর্থতার দায় নিয়ে দক্ষিণ কোরিয়ার কোচের পদত্যাগ

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯
  • ৪৯ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত মধুর ক্যান্টিনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ১১টার দিকে হঠাৎ ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। পরে দেখা যায় ককটেলটি অর্ধেক বিস্ফোরিত হয়েছে। এ সময় পানি দিয়ে নিভিয়ে ফেলা হয় অর্ধেক বিস্ফোরিত ককটেলটি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ঘটনা সম্পর্কে জেনেছি। কে বা কারা এটি করেছে তা বের করতে অনুসন্ধান চালানো হচ্ছে।

গত রবিবার (২২ ডিসেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনে ভিপি নুরুল হক নুর, তাঁর সহযোগীদের ওপর হামলার ঘটনা ঘটে। এতে নুর, ফারাবী ও সুহেলসহ অন্তত ২৫ জন আহত হন।

ওই ঘটনার পর উত্তাল হয়ে ওঠে ঢাবি ক্যাম্পাস। হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে কয়েক দফা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন সাধারণ শিক্ষার্থীরা। ঘটনা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য দেয় ছাত্রলীগ-মুক্তিযুদ্ধ মঞ্চ ও ডাকসু ভিপি নুরুল হক নুর নেতৃত্বাধীন সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

ঘটনার পর থেকেই থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এর মধ্যেই আজ সকালে ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ