1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সাক্ষাৎ

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৯
  • ৪১ Time View

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং আপিল বিভাগের বিচারপতিদের একটি প্রতিনিধিদল প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আজ সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সৌজন্য সাক্ষাৎ শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন জানান,বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে আগামী ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ‘ সুপ্রিম কোর্ট ডে ২০১৯’ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে অংশ গ্রহণের জন্য প্রধান বিচারপতি রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

এ সময় রাষ্ট্রপতি বলেন, স্বাধীনতার পর পরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা করেন।

রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেন, ‘১৯৭২ সালের ১৮ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্টের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠার পর থেকেই সুপ্রিম কোর্ট ন্যায় বিচার নিশ্চিত করা,মানবাধিকার সংরক্ষণ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।’

ভবিষ্যতে মৌলিক মানবাধিকার নিশ্চিতে সুপ্রিম কোর্ট তার প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে তিনি আশাপ্রকাশ করেন।
সাক্ষাতকালে রাষ্ট্রপতির সংশ্লিষ্ট সচিবগণও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ