1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

আগারগাঁওয়ে গ্যাস লাইনে বিস্ফোরণ, চার শ্রমিক দগ্ধ

Reporter Name
  • Update Time : রবিবার, ৮ ডিসেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

রাজধানীর আগারগাঁও এলাকায় গতকাল শনিবার সন্ধ্যায় ওয়াসার লাইনের কাজ করার সময় গ্যাস লাইনের বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন- জোনায়েদ (২২), নিলু (২৮) কবির আহমেদ (২৫) ও রুবেল (২৮)।

দগ্ধ নিলু মিয়া জানান, তারা বেশ ক’জন শ্রমিক কয়েকদিন ধরে আগারগাঁওয়ের ষাট ফিট রাস্তায় ওয়াসা কাজ করছিলেন। সেখান দিয়ে নতুন ওয়াসার পাইপ বসানোর জন্য মাটি খনন করেন তারা। এর মধ্যে একটি গর্তে গ্যাসের পাইপ থেকে গ্যাস লিকেজ হচ্ছিল। তিনি বলেন, আমরা সাবধানেই কাজ করছিলাম। রাস্তা খননের জন্য বড় হাতুড়ি দিয়ে রাস্তায় আঘাত করার সঙ্গে সঙ্গেই বিকট শব্দ হয়ে আগুন লেগে যায়। এতে সবাই কম বেশি দগ্ধ হয়েছে। ধারণা করা হচ্ছে, পাকা রাস্তায় হাতুড়ির দিয়ে আঘাত করায় এ ঘটনা ঘটেছে।

তিনি আরো জানান, দগ্ধ হওয়ার পর অন্য শ্রমিকরা তাদের উদ্ধার করে প্রথমে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে রাত সোয়া ৯টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে স্থানান্তর করা হয়। বর্তমানে চারজনই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

দগ্ধদের মধ্যে তিনজনের গ্রামের বাড়ি পাবনায়। একজনের বাড়ি ময়মনসিংহে। কাজের সুবাদে শ্রমিকরা আগারগাঁওয়ের তালতলা এলাকায় থাকেন।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। তিনি বলেন, চার শ্রমিক দগ্ধ হয়ে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন। তিনি বলেন, চার জনের হাতে পায়ে ও মুখমন্ডল দগ্ধ হয়েছে। তবে অবস্থা গুরুতর নয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ