1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

সমৃদ্ধশালী দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে

Reporter Name
  • Update Time : শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৪৮ Time View

বাংলাদেশ আজ বিশ্বের বুকে একটি উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত লাভ করেছে। বিগত চারদলীয় জোট সরকারের কাজ ছিল দেশে অরাজকতা সৃষ্টি করে দেশের মান বিশ্বের কাছে হেয় করা। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ সমৃদ্ধশালী দেশ হিসেবে এগিয়ে যাচ্ছে।

আজ শনিবার বিকেলে উপজেলার আটি জয়নগর মাঠে তারানগর ১ থেকে ৮ নম্বর ওয়ার্ড এর ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথি হিসাবে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শাহীন আহমেদ এ কথা বলেন।

তিনি আরো বলেন, বিগত চার দলীয়জোট সরকারে আমলে দেশের সাধারণ জনগণ বিভিন্ন সমস্যা ও তাদের সন্ত্রাসী বাহিনীদের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছিল। কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ, রাস্তাঘাটসহ কোনো কিছুর জন্য কেউ রাস্তায় নেমে আসেনি। আওয়ামী লীগ সরকার গঠনের পরপরই দেশে তৈরি হয়েছে এক উন্নয়নের ছোঁয়া। আর এই উন্নয়ন বর্তমানে রোল মডেল হিসেবে বিশ্বের কাছে পরিচিতি পেয়েছে।

তারানগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আজিজুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা পরিষদের সদস্য সোহরাব হোসেন খোকন, ঢাকা জেলা আওয়ামী লীগের উপ- দপ্তর সম্পাদক হাবিবুর রহমান, জিনজিরা ইউপি চেয়ারম্যান হাজী সাকুর হোসেন সাকু, তারানগর ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন ফারুক, শাক্তা ইউপি চেয়ারম্যান সালাহউদ্দিন লিটন, তারানগর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ