1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

মিরপুরে দুই নারী হত্যার ঘটনায় পালিত ছেলে আটক

Reporter Name
  • Update Time : বুধবার, ৪ ডিসেম্বর, ২০১৯
  • ৪২ Time View

রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে বৃদ্ধা ও গৃহকর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় সোহেল নামের একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে মিরপুর তাকে আটক করা হয়। সোহেল ওই বৃদ্ধার পালক ছেলে। সন্দেহভাজন হিসেবে গতকাল রাতে তাকে আটক করেছে পুলিশ। সোহেলসহ স্বজনদের জিজ্ঞাসাবাদ করে হত্যার রহস্য উদ্ঘাটনের চেষ্টা করছেন পুলিশ কর্মকর্তারা।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের উপকমিশনার মোস্তাক আহমেদ বলেন, ‘প্রাথমিকভাবে দুজনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলেই মনে হচ্ছে। ময়নাতদন্তে নিশ্চিত হওয়া যাবে। নারীর (রহিমা) এক পালিত ছেলের তথ্য পাওয়া গেছে। তার কাছ থেকে কিছু পাওয়া যেতে পারে।’

এর আগে মিরপুরের ওই বাসা থেকে গতকাল মঙ্গলবার রাতে রহিমা বেগম (৬৫) নামের এক বৃদ্ধা এবং সুমি আক্তার (১৮) নামের এক তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত রহিমা বাসার গৃহকর্ত্রী। আর সুমি তাঁর বাসায় গৃহকর্মীর কাজ করতেন।

পুলিশ কর্মকর্তারা বলছেন, দুজনকে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। স্বামী-সন্তান ছাড়াই বৃদ্ধা রহিমা একা থাকতেন।রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে বৃদ্ধা ও গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

ডিএমপির মিরপুর বিভাগের সহকারী কমিশনার খায়রুল আমিন বলেন, ওই বৃদ্ধার পালিত পুত্রসহ কয়েকজন মাঝেমধ্যে ওই বাসায় যেত বলে প্রতিবেশীরা জানিয়েছে। রহিমা কিভাবে একাই থাকতেন সেটা জানা যায়নি। নিহতের স্বজনদের খোঁজ করে ক্লু বের করার চেষ্টা করা হবে।

পুলিশ সূত্র জানায়, নিহত রহিমার দ্বিতীয়বার বিয়ে হওয়ার তথ্য পাওয়া গেছে। তবে প্রথম পক্ষ সম্পর্কে জানা যায়নি। দ্বিতীয় স্বামীও মাঝেমধ্যে তাঁর বাসায় যেতেন। রাশেদা নামে তাঁর একটি কন্যাসন্তান আছে বলে জানা গেছে। রাশেদা নারায়ণগঞ্জে থাকেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ