1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৬:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

সোনারগাঁয়ে বালু সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত ১, আহত ৩

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ৬৩ Time View

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বালু সন্ত্রাসীদের মধ্যে টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষে জাকির হোসেন (৩২) নামের এক যুবক নিহতের খবর পাওয়া গেছে।

রবিবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের টেকপাড়া আমিরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার বৈদ্যর বাজার এলাকায় অবৈধ বালু মহলের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে জাকির হোসেন (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। আহত হয়েছে টেকপাড়া আমিরাবাদ এলাকার নুর মিয়ার ছেলে আল-আমিন (৩৩), ইয়ানুসের ছেলে আবু হানিফ (৩১) ও আয়েব আলী মেম্বারের ছেলে সিরাজ (৩৭)।

নিহত জাকির হোসেন টেকপাড়া আমিরাবাদ এলাকার মৃত আরজ আলীর ছেলে।

নাম প্রকাশ না করার শর্তে টেকপাড়ার গ্রামবাসীরা জানান, অবৈধভাবে বালু উত্তোলনে নিষেধাজ্ঞা থাকলেও প্রশাসনের নিরবতায় সোনারগাঁয়ের চিহ্নিত একজন বালু সন্ত্রাসীর নেতৃত্বে দীর্ঘদিন ধরে আনন্দবাজার ও নুনেরটেক এলাকায় মেঘনা নদী থেকে বালু উত্তোলন করে আসছে। কিন্তু আনন্দ বাজার এলাকার মৃত শহীদুল্লাহর মেম্বারের ছেলে নবী হোসেন ও নজরুল মিয়া ছয় মাস যাবত তাদের দখলে নিয়ে নেয়। নবী হোসেন গ্রুপকে ঠেকাতে একই গ্রামের আমির হোসেনকে তাদের প্রতিপক্ষ হিসেবে দাড় করিয়ে দেন পর্দার আড়ালে থাকা সেই নেতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালুমহলের টাকা ভাগাভাগি নিয়ে রবিবার রাত সাড়ে ১০ টার দিকে নবী হোসেন ও আমির হোসেনের দুই গ্রুপের মধ্যে গোলাগুলি ও কোপাকুপি হয়। এ ঘটনায় আহতদের ঢাকা কলেজ মেডিক্যাল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির হোসেনকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থি নিয়ন্ত্রণে আনা হয়েছে। পরিস্থিতি শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ