1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
রাশিয়াকে চাপে ফেলতে নিষেধাজ্ঞা বিল পাস যুক্তরাষ্ট্রের, শুল্কের নিশানায় ভারত-চীন আগামী মাসে রূপপুর থেকে জাতীয় গ্রিডে যাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : রুশ রাষ্ট্রদূত নির্বাচনি এজেন্টের ব্যাংক হিসাব দাখিল বাধ্যতামূলক করল ইসি জামায়াতের লংমার্চে ঢুকে নাশকতার পাঁয়তারা করছে আওয়ামী লীগ: রাশেদ খাঁন ভালো অর্জনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী বাংলার জাহাজশিল্পের বিশ্ববাজার ও ব্রিটিশ আমলে ধ্বংস প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন আবুল খায়ের এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশ নারী ক্রিকেট দল ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট চালুর তারিখ জানালেন বিমানমন্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি, লাগবে স্নাতক পাস

বুদ্ধিজীবী হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে: সৈয়দ আশরাফ

Reporter Name
  • Update Time : বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১১
  • ২৯৯ Time View

হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে বলে উল্লেখ করেছেন স্থানীয় সরকার মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, ‘জাতির সঙ্গে আজ আমরা বুদ্ধিজীবী দিবস পালন করছি। আজ থেকে ৪০ বছর আগে পাকিস্তানি হানাদার, রাজাকার, আলবদরদের সহায়তায় এ জাতির ওপর হত্যাকাণ্ড চালানো হয়েছিল। যারা এ হত্যাকাণ্ডে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।’

রাযেরবাজার স্মৃতিসৌধে বুধবার সকাল ৭টা ৪৫ মিনিটে পুষ্পার্ঘ অর্পণ শেষে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যুদ্ধাপরাধীদের বিচার শুরু করা হয়েছে। এ বিচার শিগগিরই সম্পন্ন হবে ইনশাল্লাহ। আপনারা জানেন, কিছু দিন আগে বিএনপি এ যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য আন্দোলন শুরু করেছে।’

যারা যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে চায়, তাদের বিরুদ্ধে রায় দেওয়ার জন্য সবাইকে অনুরোধ করেন তিনি।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দীন নাসিম, নৌমন্ত্রী শাহজাহান খান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ