1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মারা গেছেন ৫৫ দুপুর পর্যন্ত রাজধানীর যেসব সড়ক এড়িয়ে চলবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

ঢাকা মেডিকেল কর্মচারীকে পিটিয়ে হত্যা, একজন আটক

Reporter Name
  • Update Time : রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৪৬ Time View

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বর্হিবিভাগে আমির হোসেন (৫০) নামের এক কর্মচারীকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ইব্রাহিম নামে একজনকে আটক করা হয়েছে।

ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আজ রবিবার ভোর সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় আমিরকে জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আমির ক্যান্সার বিভাগের চতুর্থ শ্রেণির কর্মচারী ছিলেন। তার বাড়ি শরীতপুর জেলার জাজিরা উপজেলার পাচুখাকান্দি গ্রামে। বর্তমানে খিলক্ষেত শিকদার বাড়ি এলাকায় থাকতেন।

স্থানীরা জানান, ঢামেক হাসপাতালের সাবেক পাম্প অপারেটর মৃত আনোয়ার হোসেনের ছেলে ইব্রাহিম একটি ব্যাট দিয়ে আমিরকে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। পরে সেখান থেকে তাকে দ্রুত জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করে। সেখানে দায়িত্বরত আনসার সদস্যরা ইব্রাহিমকে ধরে শাহবাগ থানায় হস্তান্তর করেছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ