1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

মহানগর আ.লীগের সম্মেলন শুরুর অপেক্ষায় সোহরাওয়ার্দী উদ্যান

Reporter Name
  • Update Time : শনিবার, ৩০ নভেম্বর, ২০১৯
  • ৫৪ Time View

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আর কিছুক্ষণ পর শুরু হচ্ছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের সম্মেলন। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সম্মেলনের মধ্য দিয়ে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ এ দুই শাখার নেতৃত্বে বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের গুরুত্বপূর্ণ কয়েকজন নেতা।

আজ শনিবার বেলা ১১টায় সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হচ্ছে ঢাকা মহানগর (উত্তর ও দক্ষিণ) আওয়ামী লীগের সম্মেলন। এজন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা সম্মেলনস্থলে চলে এসেছেন। জোরদার করা হয়েছে নিরাপত্তা।

জানা যায়, ঢাকা মহানগর উত্তর ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তনের আভাস দিয়েছেন দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি গতকাল শুক্রবার বিকেলে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এমন আভাস দেন। সভায় উপস্থিত একাধিক নেতা কালের কণ্ঠকে বিষয়টি জানিয়েছেন।

মহানগর আওয়ামী লীগ উত্তর-দক্ষিণ, ৪৫ থানা ও ১০০ ওয়ার্ড ও ইউনিয়নে কমিটি হয়েছে। প্রতিটি থানার সভাপতি ও সাধারণ সম্পাদক হবে কাউন্সিলর। ওয়ার্ড ও ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম লিখে জমা দেবে থানার সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে। তাদের মধ্যে থেকে সমন্বয় করে নির্বাচন করা হবে কে হবেন কাউন্সিল আর কে হবেন ডেলিগেট।

কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও যুবলীগের সম্মেলন আগেই শেষ হয়েছে। সব সংগঠনেই এসেছে নতুন নেতৃত্ব।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ