1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

শ্রম অধিকার প্রতিষ্ঠায় আইএলও’র সহযোগিতা প্রয়োজন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০১৯
  • ৪৪ Time View

বাংলাদেশে শ্রম অধিকার প্রতিষ্ঠার সকল বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহযোগিতা প্রয়োজন ও আইএলও’র সঙ্গে সর্ম্পর্ক আরো জোরদার করা প্রয়োজন।

আজ মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক তার নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।

এর আগে মন্ত্রী সচিবালয়ে আইএলও’র আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) কান্ট্রি ডিরেক্টর টুওমো পৌটিআইনেনের সঙ্গে এক বৈঠক করেন। পরে আলোচনার বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে সাংবাদিকদেও সঙ্গে কথা বলেন মন্ত্রী।

আইনমন্ত্রী বলেন, শ্রম অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে জননেত্রী শেখ হাসিনার সরকার যেসব স্ট্যান্ডার্ড অর্জন করতে যাচ্ছে তাকে সফল করার জন্য এবং আমাদের শ্রমিকদের যে অধিকার প্রয়োজন তা প্রতিষ্ঠার জন্য আইএলও সব ধরণের সহযোগিতা দিতে প্রস্তত আছে।

মন্ত্রী আরো বলেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার বিগত সম্মেলনে বাংলাদেশ যেসব অঙ্গীকার করেছে এবং বাংলাদেশের উপর যেসব দায়িত্ব দেওয়া হয়েছে সেগুলো সফলভাবে সম্পন্ন করার জন্য আইএলও এর কোনো সহযোগিতার প্রয়োজন হলে আইএলও তা দিতে প্রস্তুত আছে বলে কান্ট্রি ডিরেক্টর তাকে জানিয়েছেন।

তিনি বলেন, আইএলও প্রতিনিধিদল এখন শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করবেন এবং আরো বিষদভাবে এসব ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন। কান্ট্রি ডিরেক্টর আইএলও প্রতিষ্ঠার শতবছর পূর্তি উপলক্ষে বিভিন্ন আয়োজনের কথা জানিয়েছেন বলেও মন্ত্রী জানান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ