1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ বিএনপির ইতিহাস ও বাংলাদেশের ইতিহাস প্রায় অভিন্ন : মঈন খান

ভারতে ঢুকেছে ৭ পাকিস্তানি জঙ্গি, হাই অ্যালার্ট জারি

Reporter Name
  • Update Time : রবিবার, ২৪ নভেম্বর, ২০১৯
  • ৫৫ Time View

ভারতে ঢুকে পড়েছে ৭ পাকিস্তানি জঙ্গি। নিরাপত্তার নজরদারি এড়িয়ে নেপাল হয়ে ভারতে ঢুকেছে তারা। ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার এক রিপোর্টে এমনটাই দাবি করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, অনুপ্রবেশকারী পাকিস্তানি জঙ্গিরা এখন দু’টি দলে ভাগ হয়ে উত্তরপ্রদেশের গোরক্ষপুর ও অযোধ্যায় আত্মগোপন করে রয়েছে। তাদের পরবর্তী লক্ষ্য, জম্মু-কাশ্মীরে অনুপ্রবেশ করা। লক্ষ্যে পৌঁছাতে ইতিমধ্যেই পাকিস্তান মদদপুষ্ট ওই জঙ্গিরা উপত্যকায় তাদের লোকাল কনট্যাক্টের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে।

জানা গেছে, ভারতের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার রিপোর্ট সামনে আসার পরপরই আত্মগোপন করে থাকা ওই ৭ পাকিস্তানি জঙ্গির খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি করা হচ্ছে। তবে এখনও পর্যন্ত ওই জঙ্গিরা সুরক্ষা বাহিনীর ধরা ছোঁওয়ার বাইরে রয়েছে।

গোয়েন্দা সূত্রে জানা গেছে, এই মুহূর্তে কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা। মাছি গলারও উপায় নেই। উপত্যকায় নিরাপত্তার এই বাড়াবাড়িতে বিকল্প পথে, নেপাল সীমান্ত হয়ে ভারতে জঙ্গি ঢোকাচ্ছে পাকিস্তান। যে সাত জঙ্গি ভারতে অনুপ্রবেশ করেছে, তাদের পাঁচ জনকে ইতিমধ্যেই শনাক্ত করতে পেরেছেন গোয়েন্দারা। এরা হলেন -মোহাম্মদ ইয়াকুব, আবু হামজা, মোহাম্মদ শাহবাজ, নিসার আহমেদ ও মোহাম্মদ কাউমি চৌধুরী। বাকি দুজনের পরিচয় এখনও জানা যায়নি। রিপোর্ট হাতে আসা মাত্র রাজ্যগুলিকে অ্যালার্ট করা হয়েছে। পুলিশ হন্যে হয়ে খুঁজছে এই জঙ্গিদের।

ভারতীয় গোয়েন্দারা জানতে পেরেছেন, ভারতে আত্মগোপন করে থাকার জন্য স্থানীয় সোর্সকে কাজে লাগাচ্ছে জঙ্গিরা। প্রত্যেকের কাছেই রয়েছে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ। কোথায় যে তারা নাশকতা চালাবে, সে বিষয়ে কোনও ধারণাই নেই গোয়েন্দাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ