1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

বনানী থেকে বিপুলপরিমাণ মদ-বিয়ারসহ আটক ১

Reporter Name
  • Update Time : শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯
  • ৪৪ Time View

আজ সকাল সাড়ে ৭টায় রাজধানীর বনানী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুলপরিমাণ বিদেশি মদ-বিয়ারসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ১। সেই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেট কারও জব্দ করা হয়।

র‍্যাব ১, ক্রাইম প্রিভেনশন কম্পানি ১ এর ভারপ্রাপ্ত কম্পানি কমান্ডার মো. কামরুজ্জামান কালের কণ্ঠকে জানান, চলমান মাদকবিরোধী অভিযানে আটক ব্যক্তির নাম মো. আওয়াল চৌকিদার (২৮)। তার বাড়ি মাদারীপুর। জব্দকৃত মাদকের পরিমাণ : বিদেশি মদ ৬০ বোতল এবং ৩৮৪ ক্যান বিয়ার।

গ্রেপ্তারকৃত আসামি জানায়, সে পেশায় একজন প্রাইভেট কারচালক। প্রায় ৮/১০ বছর যাবৎ রাজধানীতে ভাড়ায় প্রাইভেট কার চালায়। প্রাইভেট কার চালানোর পাশাপাশি সে রাজধানীর জনৈক মাদক কারবারির মাধ্যমে মাদক কারবারে জড়িয়ে পড়ে। প্রাইভেট কারে যাত্রী পরিবহনের পাশাপাশি গোপনে মাদক পরিবহন করত সে। প্রাইভেট কারে রাজধানীতে মাদক পরিবহনে তাকে ১০ হাজার টাকা দেওয়া হতো বলেও স্বীকার করে সে।

উদ্ধারকৃত মাদক ও গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ