1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

আওয়ামী লীগে অনুপ্রবেশকারী ও সন্ত্রাসীদের কোন স্থান নেই : শিল্পমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২২ নভেম্বর, ২০১৯
  • ৫৪ Time View

শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি বলেছেন, বঙ্গবন্ধুর আওয়ামী লীগে অনুপ্রবেশকারী, সন্ত্রাসীদের ও মাদক ব্যবসায়ীদের কোন স্থান নাই। এজন্যই বিগত সময়ের সকল নির্বাচনে নৌকার বিজয় হয়েছে। গণতান্ত্রিক উপায়ে প্রতিদ্বন্দীতা থাকবে কিন্তু প্রতিহিংসার কোন স্থান আমাদের কাছে নাই। বিরোধীদলকে রাজনৈতিকভাবে মোকাবেলার স্খলে উশৃংঙ্খলার কোন সুযোগ নেই বলেও জানান তিনি।

আজ শুক্রবার দুপুরে নরসিংদীর মনোহরদী সরকারী কলেজ মাঠে আয়োজিত আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে তিনি এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. ফজলুল হকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের সাংসদ লে. কর্ণেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসনের সাংসদ ডা. আনোয়ারুল আশরাফ খান দীলিপ, নরসিংদী-৩ আসনের সাংসদ জহিরুল হক ভূইয়া মোহন। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশিষ রায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের বিশেষ বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মনোহরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম খাঁন বীরু, জেলা আওয়ামী লীগের সদস্য খায়রুল মজিদ মাহমুদ চন্দন, নরসিংদী পৌরসভার মেয়র কামরুজ্জামান কামরুল, মাধবদী পৌরসভার মেয়র মোশাররফ হোসেন মানিক, মনোহরদী পৌরসভার মেয়র আমিনুর রশিদ সুজন, যুবলীগ নেতা মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, উপজেলা যুবলীগের সভাপতি এম এস ইকবাল আহমেদ ও উপজেলা ছাত্রলীগের সভাপতি শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আগামী তিন বছরের জন্য পুনরায় এডভোকেট ফজলুল হককে সভাপতি এবং পিয়াশিষ রায়কে সাধারণ সম্পাদক করে মনোহরদী উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ