1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

কোচ পরিকল্পনাকারী, পারফর্ম করার দায়িত্ব আমাদের: মাশরাফি

Reporter Name
  • Update Time : সোমবার, ৪ জুন, ২০১২
  • ১৬০ Time View

মাশরাফি বিন মুর্তজার কণ্ঠে প্রায়শ বলে থাকেন, মাঠে ক্রিকেটারদের খেলতে হবে। পারফর্ম করার দায়িত্বও ক্রিকেটারদের।

জাতীয় দলের নতুন কোচ রিচার্ড পাইবাস সম্পর্কে জানতে চাওয়া হলেও ওপরের বাক্যটির পুনরুক্তি করেছেন, ‘কোচ অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু মাঠে খেলতে হবে ক্রিকেটারদের। কোচ সেখানে কিছু না। অতএব সেভাবে ক্রিকেটারদের তৈরি হতে হবে। কোচের দরকার আছে। কারণ তিনি পরিকল্পনা করবেন। আমরা সেটার বাস্তবায়ন করবো।’

মাশরাফি যতার্থই বলেছেন। কোচকে পকিল্পনাকারী বলা হয়। তিনি অনুশীলনের পদ্ধতি এবং সূচি করে দেন। ক্রিকেটাররা সে অনুযায়ী প্র্যাকটিস করে খেলার জন্য তৈরি হন। কিন্তু মাঠের খেলা শেষপর্যন্ত ক্রিকেটারদের খেলতে হয়। জাতীয় দলের নতুন কোচ রিচার্ড পাইবাসকে নিয়ে মাশরাফি সে জন্য অতি উচ্ছ্বাস প্রকাশ করেন নি।

পাইবাস কত বড় কোচ দায়িত্ব নেওয়ার ১৫ দিন পর থেকে প্রমাণ দিতে হবে হবে তাকে। জিম্বাবুয়েতে ১৭ থেকে ২৪ জুন যে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ দিয়ে পাইবাস যুগের সূচনা। সেখানে দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের সঙ্গে কেমন খেলে বাংলাদেশ দল তা দেখার বিষয়। জুলাইয়ের ১৮ থেকে ২৫ তারিখ আয়ারল্যান্ড এবং হল্যান্ডে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে চার জাতি টি-টোয়েন্টি সিরিজ খেলবে আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত।

কোচকে আসল পরীক্ষা দিতে হবে সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপে। বাংলাদেশ দল গ্রুপ ম্যাচে পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মতো প্রতিপক্ষকে মোকাবেলা করবে। এই দুই ক্রিকেট পরাশক্তির বিপক্ষে কতটা সফল হতে পারবে বাংলাদেশ দল তা এখনই বলা যাবে না। তবে বিশ্বকাপের আগে পর পর তিনটি টি-টোয়েন্টি সিরিজ খেলায় অনেক ভালো ফর্মে থাকতে পারে বাংলাদেশের। এখানেও ক্রিকেটারদের তৈরি হতে হবে। কোচের নির্দেশনা মেনে মাঠে ভালো খেলতে হবে তাদের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ