1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কক্সবাজারে ৯ দিনে ৮২৩ মিলিমিটার বৃষ্টিপাত ইরানের বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা আমিরাতের ২ তেলবাহী জাহাজে ইরানের হামলা, ভারতীয় নাবিক নিহত পায়রা বন্দরে ৩০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজের ওপর ২০ শতাংশ ফি তীব্র সমালোচনা করেছে ইরান আবহাওয়ার উন্নতি হলে মূল ফোকাস থাকবে পুনর্বাসনে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইরান সংঘাতে মার্কিন সৈন্যের মৃত্যু বেড়ে ১৪, আহত চার শতাধিক পরীক্ষার প্রশ্নপত্রে কোনো ভুল থাকলে পুরো নম্বর দেওয়া হবে মালয়েশিয়ায় ২৯০ বাংলাদেশিসহ পাঁচ শতাধিক বিদেশি আটক বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইসিটি মন্ত্রী

জ্যাকবের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচার, ‘জাগো টিভি’র তিনজন গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯
  • ৪২ Time View

যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপির বিরুদ্ধে মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত সংবাদ পরিবেশনের অভিযোগে অনিবন্ধিত ‘জাগো টিভি’ নামের একটি ইউটিউব চ্যানেলের বার্তা সম্পাদকসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ডিএমপি পুলিশ। গতকাল সোমবার দুপুরে রাজধানীর শ্যামলীতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার বিকেলে জ্যাকবের একান্ত সচিব মঞ্জুর হোসাইন কালের কণ্ঠকে জানান, শ্যামলী হতে অনিবন্ধিত ‘জাগো টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেল হতে ‘এমপি জ্যাকব ১১ বছরে ৪ হাজার কোটি টাকার মালিক’ শিরোনামে একটি অপপ্রচারমূলক মিথ্যা সংবাদ পরিবেশন করে। এর বিরুদ্ধে এমপি জ্যাকব শেরেবাংলা নগর থানায় গতকাল সোমবার আইসিটি অ্যাক্টে একটি মামলা দায়ের করেন। মামলা নং-২৭/৫০৬।

তিনি জানান, মামলায় শেরেবাংলা নগর থানা পুলিশ অভিযান চালিয়ে ‘জাগো টিভি’র বিভিন্ন কম্পিউটার সরঞ্জামসহ মুনতাসির বিল্লাহ, সজিব এবং শাওন নামে তিনজনকে গ্রেপ্তার করে।

এমপি জ্যাকব জানিয়েছেন, পরিবেশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। এ ধরনের অনিবন্ধিত চ্যানেল হতে ভুয়া ও অপপ্রচারমূলক সংবাদ প্রচারের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সরকার এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ