1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

সাব্বির-মুশফিকের রেকর্ড ভাঙলেন নাইম শেখ

Reporter Name
  • Update Time : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯
  • ৬৫ Time View

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান করা সাব্বির-মুশফিকদের রেকর্ড ভাঙলেন তরুণ ওপেনার নাইম শেখ। ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ টি-টোয়েন্টিতে ৮১ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে এ রেকর্ড গড়েন তিনি।

এদিন ভারতের ছুড়ে দেওয়া ১৭৫ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই লিটন-সৌম্য ফিরে গেলেও ক্যারিয়ারের তৃতীয় ম্যাচেই অভিষেক ফিফটি তুলে নেন নাইম। তাও আবার মাত্র ৩৪ বলে।

পরবর্তীতে মিথুনের সাথে দারুণ জুটি গড়ে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন নাইম। মিথুনও দলীয় রানের চাকা সচল রাখেন। এমতাবস্থায় ২৭ রান করে ক্যাচ আউটে ফিরে যান মিথুন। তবে আউট হওয়ার আগে দলের জয়ের ভিত দাঁড় করিয়ে যান। এরপরে মিস্টার ডিপেন্ডেবল নামে পরিচিত মুশফিকও রানের খাতা না খুলতেই আউট। তবে দারুণ ব্যাটিং করতে থাকেন নাইম। দলীয় ১২৬ রানে ৪৮ বলে ৮১ রান করে আউট হন তিনি।

এর আগে টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত রান ছিল সাব্বির রহমানের। ২০১৮ সালে কলোম্বোতে ৭৭ রান করেছিলেন তিনি। আর দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ রানের রেকর্ড হচ্ছে মুশফিকের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ