1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

বেদম পিটুনি খেলেন মুস্তাফিজ-আফিফ

Reporter Name
  • Update Time : রবিবার, ১০ নভেম্বর, ২০১৯
  • ৫৫ Time View

আফিফ হোসেনকে বাদ দিলে ভারতের বিপক্ষে আজকের টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে বাংলাদেশের সবচেয়ে খরুচে বোলারটির নাম মুস্তাফিজুর রহমান! তরুণ আফিফ এক ওভারে তিন ছক্কা খেয়ে ২০ রান দিয়েছেন। আর পূর্ণ ৪ ওভার বোলিং করা প্রতিষ্ঠিত বোলার মুস্তাফিজ দিয়েছেন ৪২ রান! পুরো সিরিজেই তিনি এভাবেই বোলিং করে গেলেন। পরিসংখ্যানের হিসেবে আজ সবচেয়ে খারাপ বোলিং করেছেন একসময়ের প্রতিভাবান এই পেসার। ভুগতে হয়েছে সাকিববিহীন বাংলাদেশকে।

চলতি সফরে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ২ ওভারে ১৫ রান দিয়ে উইকেট পাননি মুস্তাফিজ। গত বৃহস্পতিবার রাজকোটে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ৩.৪ ওভারে দেন ৩৫ রান। যথারীতি এবারও তিনি ছিলেন উইকেটশূন্য। আজ সিরিজের তৃতীয় ম্যাচেও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখেন তিনি। অর্থাৎ, পুরো সিরিজেই তিনি একটি উইকেটও তুলে নিতে পারেননি। আরও আশংকাজনক ব্যাপার হলো, এ বছর এখন পর্যন্ত খেলা ৬টি টি-টোয়েন্টিতে ৪৩.৭৫ গড় ও ৩১.০ স্ট্রাইক রেটে মুস্তাফিজের সংগ্রহ মাত্র ৪ উইকেট।

পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, মুস্তাফিজকে আর উদ্বোধনী বোলার হিসেবে ব্যবহার করার সাহস পান না অধিনায়ক কিংবা কোচ। যদিও এককসময় মাশরাফি বিন মুর্তজার অনুপস্থিতিতে বাংলাদেশের প্রধান পেস অস্ত্র হিসেবে দেখা হতো মুস্তাফিজকে। আজ কোনো ছক্কা না খেলেও ৬টি বাউন্ডারি হজম করতে হয়েছে তাকে। ওয়াইড দিয়েছেন ২টি। ৪ ওভারে ২৯ রান দিয়ে ২ উইকেট নেওয়া সৌম্য সরকারই আজ বাংলাদেশের সবচেয়ে সফল বোলার। তার দুটি উইকেটই এসেছে খুব প্রয়োজনের মুহূর্তে। ২ উইকেট নেওয়া অপর পেসার শফিউল ফিরিয়েছেন রোহিত-ধাওয়ানের মতো গুরুত্বপূর্ণ দুই ব্যাটসম্যানকে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ