1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

কৃষক-শ্রমিকের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগই কাজ করেছে

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৪৪ Time View

মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আওয়ামী লীগ ছাড়া আর কেউ কাজ করেনি উল্লেখ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, আমরা ক্ষমতায় এসে দেশের উন্নয়নে কাজ করছি। কৃষক-শ্রমিকের উন্নয়নে কাজ করছি।

আজ শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় শ্রমিক লীগের ১২তম জাতীয় সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছিল তখন ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতাকে সপরিবারে হত্যা করা হয়। আমি আমার স্বজনদের হারিয়েছিলাম, কিন্তু বাংলাদেশের মানুষ হারিয়েছিল তাদের ভবিষ্যৎ। দেশ উন্নয়নের পথ থেকে সরে যায়।

শ্রমিক লীগ নেতাদের উদ্দেশে শেখ হাসিনা বলেন, আমি আশা করি, আমার শ্রমিক লীগ- উপযুক্তভাবে শ্রমিক লীগ গড়ে উঠবে। শ্রমিক শ্রেণির মানুষের কল্যাণে তারা কাজ করবে। তারা তা করে যাচ্ছে। আগামীতেও সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি যে আসবে, এই শ্রমিক শ্রেণির কল্যাণে কাজ করবেন।

তিনি বলেন, শ্রমিকদের কল্যাণে আমরা সবসময় আন্তরিক এবং সেটা যেকোনো শ্রেণিই হোক না কেন। মানুষকে আমরা মানুষ বলে গণ্য করি। তাদের শ্রমের মর্যাদা আমরা দেই।

দেশের উন্নয়ন যাতে ত্বরান্বিত হয় সে লক্ষ্যে কাজ করতেও শ্রমিক লীগের প্রতি আহ্বান জানান তিনি। এ সময় শ্রমিকদের কল্যাণে আওয়ামী লীগ সরকারের নানা কার্যক্রম ও পরিকল্পনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বেলুন ও পায়রা উড়িয়ে এ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শেখ হাসিনা।

সম্মেলন উপলক্ষে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী। শ্রমিক লীগের দলীয় পতাকা উত্তোলন করেন সংগঠনটির সভাপতি শুকুর মাহমুদ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ