1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
‘ঘাড় থেকে মাথা সরিয়ে দেব’—বিএনপি নেতাকে হুমকি স্বেচ্ছাসেবক দল নেতার মানুষ, প্রাণী ও প্রকৃতি: গ্রামীণ প্রেক্ষাপটে ওয়ান হেলথের গুরুত্ব বাংলাদেশের ইমার্জিং নেশনস ট্রফির দলে যাঁরা আছেন ইরান যুদ্ধের মধ্যে তৃতীয় প্রান্তিকে আরামকোর মুনাফা বেড়েছে ৯ শতাংশ ইমার্জিং ট্রফিতে পূর্ণ শক্তির দল ঘোষণা বাংলাদেশের, নতুন অধিনায়ক নাহিদা আইপিএলে খেলা নিয়ে মুখ খুললেন মোহাম্মদ আমির আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন গ্লেন ম্যাক্সওয়েল সিডনিতে বাংলাদেশ উইমেন্স ফোরামের বসন্ত উৎসব তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা ঋণের আবেদন শুরু, করবেন যেভাবে বুড়িগঙ্গা থেকে সুন্দরবন: পরিবেশ রক্ষার অঙ্গীকার বনাম বিএনপি সরকারের সিদ্ধান্ত

এমপি বাদলকে রাষ্ট্রীয় সম্মান প্রদান, জানাজা সম্পন্ন

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৭৭ Time View

বীর মুক্তিযোদ্ধা ও চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কফিনে শ্রদ্ধা জানান।

আজ শনিবার সকাল ১০টার কিছুক্ষণ পরে জাতীয় সংসদ ভবনের টানেলে মুক্তিযোদ্ধা বাদলের প্রথম জানাজা সম্পন্ন হয়। সংসদের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা হওয়ার কথা থাকলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য জানাজা ও রাষ্ট্রীয় সম্মান প্রদান সংসদ টানেলেই সম্পন্ন হয়।

এ সময় উপস্থিত থেকে মইন উদ্দিন খান বাদলের মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জানাজায় অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, ব্যারিস্টার আনিসুল, সংসদ সদস্য (বিএনপি) হারুনুর রশিদ, জাসদ সাধারণ সম্পাদক শিরীন আখতার প্রমুখ। জানাজা পরিচালনা করেন জাতীয় সংসদ জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আবু রায়হান।

জানাজা শেষে যথাযথ মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয় মুক্তিযোদ্ধা মঈন উদ্দীন খান বাদলকে।

শ্রদ্ধা নিবেদনের জন্য বাদলের মরদেহ কিছুক্ষণের জন্য সংসদ প্রাঙ্গণে রাখা হয়। এসময় শ্রদ্ধা নিবেদন করেন- রাষ্ট্রপতি আব্দুল হামিদের পক্ষে তার সামরিক সচিব, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন, ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া, একাদশ জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, ১৪ দলের পক্ষ থেকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমসহ অন্যান্য নেতারা।

দুপুরে হেলিকাপ্টারযোগে জাসদ নেতার মরদেহ চট্টগ্রামে নেওয়া হবে। চট্টগ্রাম জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে দুপুর ২টায় অনুষ্ঠিত হবে তার দ্বিতীয় জানাজা।

আজ শনিবার বাদ আসর চট্টগ্রামের দারুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গণে আরেক দফা জানাজা হওয়ার কথা রয়েছে।

এর আগে শুক্রবার রাত পৌনে ৯টার দিকে তার মরদেহবাহী বিমানটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে বাংলাদেশ জাসদের প্রেসিডিয়াম সদস্য ডা. মুস্তাক হোসেন জানিয়েছেন।

ভারতের বেঙ্গালুরুর নারায়ণ ইনস্টিটিউট অব কার্ডিয়াক সায়েন্সেস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ভোরে মারা যান চট্টগ্রামের সংসদ সদস্য বাংলাদেশ জাসদের নেতা বাদল।

দুই বছর আগে ব্রেইন স্ট্রোক হওয়ার পর থেকেই অসুস্থ ছিলেন বাংলাদেশ জাসদের কার্যকরী পরিষদের সভাপতি বাদল। ৬৭ বছর বছর বয়সী এই রাজনীতিবিদ হৃদযন্ত্রের জটিলতায়ও ভুগছিলেন।

চট্টগ্রামের বোয়ালখালীতে জানাজা শেষে বাদলের গ্রামের বাড়িতে তার বাবা-মায়ের কবরের পাশে বাদলকে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ