1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
উপকূলীয় দেশ হিসেবে সমুদ্র খাতে আরও মনোযোগী হতে হবে: নৌমন্ত্রী তিন মাসের মধ্যে ৫০ হাজার শিক্ষক নিয়োগের উদ্যোগ নেয়া হবে: শিক্ষামন্ত্রী সূচকের বড় পতনে ডিএসইর লেনদেন কমলো স্বর্ণের দাম ভরিতে বাড়ল ৪ হাজার ৪৩২ টাকা হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি সৌদি বধের রাতে ধূলিসাৎ মেসির ১৮ বছরের অহংকার, ইয়ামালের পাশে এখন শুধুই পেলে রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা লেবানন থেকে ইসরায়েল সেনা না সরালে যুক্তরাষ্ট্রের সঙ্গে সবরকম আলোচনা বন্ধ করে দেওয়া হবেহুঁশিয়ারি দিয়েছে ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮ বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিসর

‘সবাই অনুপ্রবেশকারী নন, ভালো মানুষও দলে এসেছেন’

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৮ নভেম্বর, ২০১৯
  • ৫৩ Time View

‘পার্টিতে যারা এসেছেন তাঁরা সবাই অনুপ্রবেশকারী নন। অনেক ক্লিন ইমেজের ভালো লোক আমাদের পার্টিতে এসেছেন। যাঁদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা, মামলা ও দুর্নীতির অভিযোগ নেই, তাঁরা অনুপ্রবেশকারী নন। যাদের সাম্প্রদায়িক সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে, বিভিন্ন কারণে বিতর্কিত- তারাই অনুপ্রবেশকারী।’

আজ শুক্রবার (৮ নভেম্বর) বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের বলেন, পার্টিতে যারা এসেছেন তারা সবাই অনুপ্রবেশকারী নন। অনেক ক্লিন ইমেজের ভালো লোক আমাদের পার্টিতে এসেছেন। যাদের বিরুদ্ধে সাম্প্রদায়িক সংশ্লিষ্টতা, মামলা ও দুর্নীতির অভিযোগ নেই, তারা অনুপ্রবেশকারী নন। যাদের সাম্প্রদায়িক সংশ্লিষ্টতার অভিযোগ আছে, বিভিন্ন কারণে বিতর্কিত, তারাই অনুপ্রবেশকারী। আমাদের নেত্রী তাদেরকে দল থেকে বের করে দিতে বলেছেন। আওয়ামী লীগে বিতর্কিত ছাড়া কেউ বাদ পড়ে না। হয়তো এক পদ থেকে আরেক পদে যায়, পদ পরিবর্তন হয়।

ওবায়দুল কাদের আরও বলেন, আওয়ামী লীগের এবারের জাতীয় সম্মেলনকে সামনে রেখে দলের মধ্যে সব তিক্ততার অবসান ঘটবে। কেউ কারও বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করবেন না। দলের মধ্যে প্রতিযোগিতা থাকবে, সুস্থ প্রতিযোগিতা হবে, কোনো অসুস্থ প্রতিযোগিতা হবে না। দলের জাতীয় সম্মেলনকে সামনে রেখে জেলা, মহানগর, থানা ও ওয়ার্ড পর্যায়ে যেসব জায়গায় মেয়াদোত্তীর্ণ কমিটি আছে সেগুলো পুনর্গঠন হচ্ছে।

বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পদত্যাগ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এটি বিএনপির নেতিবাচক রাজনীতির অনিবার্য পরিণতি। আমি শুধু এটাই বলবো।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ