1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৩ অপরাহ্ন

অনির্দিষ্টকালের জন্য বন্ধ জাবি, হল ছাড়ার নির্দেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০১৯
  • ৪৪ Time View

চলমান আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এ ছাড়া মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার মধ্যে আবাসিক শিক্ষার্থীদের হল ছেড়ে নির্দেশ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দুপুরে বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার রহিমা কানিজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জরুরি সিন্ডিকেট বৈঠকে ক্যাম্পাস অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। ক্যাম্পাস শান্ত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত চলমান থাকবে।

এর আগে মঙ্গলবার বেলা ১১টায় আন্দোলনকারীরা যখন উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছিলেন, তখন উপাচার্যপন্থী শিক্ষকেরা সেখানে যান। তারা আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীদের তুলে দিয়ে উপাচার্যের বাসভবনে ঢোকার চেষ্টা করেন। তবে আন্দোলনকারীদের বাধার মুখে তারা বাসভবনে ঢুকতে পারেননি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এর কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের একটি মিছিল সেখানে আসে। ওই মিছিলে দুই শতাধিক নেতাকর্মী ছিলেন। মিছিল থেকে উপাচার্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা করা হয়।

এর আগে সোমবার সন্ধ্যা ৭টা থেকে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে তার বাসভবন অবরুদ্ধ করেন আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা। অপরদিকে আন্দোলনকারীদের ঘিরে চার স্তর বিশিষ্ট বহর তৈরি করে মুখোমুখি অবস্থান নেন উপাচার্যপন্থী শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ