1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী ফ্রান্স : রাষ্ট্রদূত ইপিজেডে চীনা বিনিয়োগের জোয়ার: তৈরি হবে ড্রোন ও সেমিকন্ডাক্টর স্পেনের কাজ শেষ, বিশ্বকাপে ‘ফাইনালিসিমা’ এখন আর্জেন্টিনার কাঁধে গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণে দগ্ধ ১০ আদমজী ইপিজেডের পোশাক কারখানায় আগুন, তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এলডিসি উত্তরণে এফটিএ ও অর্থনৈতিক কূটনীতি জোরদারের আহ্বান ডিসিসিআইয়ের অভিযুক্তদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবি নুরুল হকের ৫ আগস্ট ‘জুলাই স্মৃতি জাদুঘর’ উদ্বোধন : স্বরাষ্ট্রমন্ত্রী চুক্তি না করলে ‘ইরানে কেউ অবশিষ্ট থাকবে না’, ট্রাম্পের হুঁশিয়ারি

কুয়েটের দুই হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষ, হলত্যাগের নির্দেশ

Reporter Name
  • Update Time : শনিবার, ২ নভেম্বর, ২০১৯
  • ৪৬ Time View

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) দু’টি হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্র-ছাত্রীদের হলত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে।

সংঘর্ষের পর শুক্রবার দিনগত রাত ১২টায় কুয়েটের অ্যাকাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (২ নভেম্বর) বিকেল ৫টার মধ্যে ছাত্রদের ছয়টি ও রবিবার (৩ নভেম্বর) সকাল ১০টার মধ্যে ছাত্রীদের একটি হল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

কুয়েটের রেজিস্ট্রার জি এম শহিদুল আলম অনির্দিষ্টকালের বন্ধ ঘোষণার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে অমর একুশে হল ও ফজলুল হক হলের ছাত্রদের মধ্যে সংঘর্ষে পাঁচ-ছয় জন আহত হন। রাতে বিষয়টি নিয়ে হলগুলোতে উত্তেজনা সৃষ্টি হলে সেগুলো বন্ধ ঘোষণা করা হয়।

খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ক্যাম্পাসে পুলিশ মোতায়েন করার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

সংঘর্ষে আহতদের মধ্যে শাহ আলম ও আকবরকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বিষয়টি বড় ধরনের উত্তেজনায় রূপ নিতে পারে এমন আশঙ্কায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ