1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

খুব শিগগিরই শুরু হচ্ছে যুক্তরাষ্ট্র-তালেবান শান্তি আলোচনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯
  • ৫০ Time View

যুক্তরাষ্ট্র ও আফগানের জঙ্গিগোষ্ঠী তালেবানের মধ্যে শান্তি আলোচনা সম্ভবত খুব শিগগিরি শুরু হবে। এ নিয়ে পর্দার আড়ালে নানামুখী তৎপরতার কারণে এমন আশা করা হচ্ছে। দু’পক্ষের মধ্যে শান্তি আলোচনা শুরুর ব্যাপারে পাকিস্তান এবং আরও কয়েকটি দেশ বিশেষভাবে তৎপর রয়েছে। এসব দেশ চাইছে ১৮ বছরের সংঘাত শান্তিপূর্ণভাবে সংলাপের মাধ্যমে অবসান হোক।

যুক্তরাষ্ট্র এবং আফগান তালেবানরা গত মাসে চূড়ান্ত চুক্তির একেবারে কাছাকাছি ছিল। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে শান্তি প্রক্রিয়া থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিলে তাতে অচলাবস্থা দেখা দেয়। চুক্তি আর সই হয় নি। কিন্তু পর্দার আড়ালের কিছু প্রচেষ্টা আবার দুই পক্ষকে শান্তি আলোচনার কাছাকাছি আনে এবং এ ব্যাপারে পাকিস্তান সামনে থেকে অগ্রণী ভূমিকা পালন করেছে।

চলতি মাসের প্রথমদিকে মোল্লা আবদুল গণি বারাদারের নেতৃত্বে তালেবানের একটি প্রতিনিধিদল এবং জালমায় খালিলজাদ ইসলামাবাদে বৈঠক করেন। এরপর থেকে দু’পক্ষ বর্তমান অচলাবস্থা দূর করার জন্য চেষ্টা চালিয়ে আসছিল।

এদিকে, গত শুক্রবার পাকিস্তান, রাশিয়া এবং চীন আফগান শান্তি প্রক্রিয়ার ব্যাপারে মস্কোয় বৈঠকে বসে। ওই বৈঠকে আফগানিস্তান বিষয়ক মার্কিন বিশেষ দূত জালমায় খালিলজাদও উপস্থিত ছিলেন। বৈঠক শেষে শান্তি প্রক্রিয়া আবার শুরু করতে চীন, রাশিয়া এবং পাকিস্তান যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানায়।

সূত্র : পার্সটুডে

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ