1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
বায়তুল মোকাররমে পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪০, মামলা ৪৬ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবরে রিজভীর শ্রদ্ধা নিবেদন স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সড়ক দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার অঙ্গীকার করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয় ক্লাবে পরিণত করেছে বিএনপি : নাহিদ ইসলাম নিষিদ্ধ রাজনৈতিক দল বা সংগঠন ছাড়া যে কেউ সভা-সমাবেশ করতে পারবে: আইনমন্ত্রী পুনরায় বর্ডার হাট চালু করা নিয়ে আলোচনা হয়েছে : বাণিজ্যমন্ত্রী গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত ১৭ বছর গ্যাস আমদানির নামে লুটপাট করা হয়েছে : প্রধানমন্ত্রীর প্রেস সচিব

মিশার পাশে থেকে কাজ করবো: মৌসুমী

Reporter Name
  • Update Time : সোমবার, ২৮ অক্টোবর, ২০১৯
  • ৭৩ Time View

একে অপরের প্রতি অভিযোগের ফুলঝুড়ি আর ব্যক্তিগত আক্রমণে শুরু হওয়া বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল প্রকাশের পর সম্প্রীতির বার্তা ছড়ালেন মিশা সওদাগর ও মৌসুমী। দুইজনই দুজনের পাশে থেকে শিল্পীদের জন্য কাজ করার আশ্বাস দিয়েছেন।
এফডিসিতে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মৌসুমির জয়ের খবর ফেসবুকে ছড়িয়ে পড়লেও পরে ফলাফলে দেখা যায় মৌসুমীর চেয়ে ১০২ ভোট বেশি পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর।
নির্বাচনে হারলেও মিশা সওদাগরকে শুভেচ্ছা জানাতে ভুলেননি মৌসুমী। মিশার নেতৃত্বে শিল্পী সমিতির কাজে পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
শনিবার (২৬ অক্টোবর) গণমাধ্যমকে মৌসুমী বলেন, আমি বলেছিলাম, মিশা নির্বাচিত হলে আমি ওর পাশে থেকে সহযোগিতা করবো। আবার আমিও চাইবো ও আমার পাশে থাকবে সাহায্যের হাত বাড়াবে।
তিনি বলেন, শিল্পী সমিতি যে সিদ্ধান্তগুলো নেবে সেগুলোর সঙ্গে আমিও একমত থাকব। শিল্পীদের জন্য কাজ করলে আমি ওদের পাশে থাকব। কিন্তু ব্যক্তিগত কাজের ক্ষেত্রে হাত বাড়াবো না। শিল্পীদের উন্নয়নে কিছু করে সেখানে অবশ্যই যাবো।
এদিকে মৌসুমীকেও শিল্পী সমিতির কাজে পাশে চান মিশা সওদাগর। তিনি বলেন, মৌসুমী আমার বন্ধু। ওকে নিয়ে কাজ করব। নির্বাচনের আগেও বলেছি আমি জিতলে মৌসুমীকে নিয়ে কাজ করবো। আর আমি হেরে গেলে ফুলের মালা পরাবো। ও হেরেছে তাতে কি! ও আমার বন্ধু ছিল, আছে এবং থাকবে। মৌসুমীকে বিশেষ কমিটিতে রাখাবো। তাকে সঙ্গে নিয়ে এগিয়ে যাবে চলচ্চিত্র শিল্পী সমিতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ