1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্টের সূচি চূড়ান্ত, শুরু ২১ নভেম্বর

Reporter Name
  • Update Time : রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯
  • ৫৮ Time View

আগামী ২১ থেকে ২৯ নভেম্বর ঢাকায় হবে বঙ্গবন্ধু গোল্ড কাপ। গতকাল শনিবার নির্বাহী কমিটির সভায় এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের সূচি চূড়ান্ত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। শেষ দুটি আসর ছয় দলের হলেও টুর্নামেন্টের ষষ্ঠ আসর হবে চার দলের।

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগের কথা অনুযায়ী এখন পর্যন্ত চূড়ান্ত হয়েছে তিনটি দল। দলগুলো হলো—শ্রীলঙ্কা, মঙ্গোলিয়া ও স্বাগতিক বাংলাদেশ। এ ছাড়া পূর্ব তিমুর, লাওস ও কম্বোডিয়া—এই তিন দলের মধ্যে তারা বেছে নেবে আরেকটি দল। এই চার দলকে নিয়ে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে হবে এবারের বঙ্গবন্ধু গোল্ড কাপ।

আগের পাঁচ আসরে স্বাগতিকদের সর্বোচ্চ সাফল্য বলতে রানার্স-আপ। তবে এবার তাদের হাতে দেশের মাঠে এই টুর্নামেন্টের শিরোপা জয়ের ভালো সুযোগ রয়েছে। প্রথমত জেমি ডে’র অধীনে বাংলাদেশ দল এখন ভালো অবস্থায় আছে, তা ছাড়া আগের মতো শক্তিশালী ফিলিস্তিন, মালয়েশিয়া অনূর্ধ্ব-২৩ কিংবা জাপান একাদশ এবার আসছে না।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ