1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক নির্মল গুহ, সদস্য সচিব সাচ্চু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৪৬ Time View

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছারকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এতে থেমে নেই সংগঠনটির সম্মেলনের প্রস্তুতি। স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের সহ-সভাপতি নির্মল গুহকে। আর সংগঠনের আরেক সহ-সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চুকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আহ্বায়ক ও সদস্য সচিব সম্মেলন পর্যন্ত স্বেচ্ছাসেবক লীগের দায়িত্বে থাকবেন।

আজ শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় দলে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি আরো জানান, সংগঠনের আগামী সম্মেলনের প্রস্তুতি কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ নাথকে (এমপি)।

আগামী ১৬ নভেম্বর স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সম্মেলন হবে। এর আগে ১১ ও ১২ নভেম্বর অনুষ্ঠিত হবে সংগঠনটির গুরুত্বপূর্ণ দুই শাখা ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সম্মেলন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ