1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

সৌদি আরবে ইসরায়েলের রহস্যময় বিমান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৫৭ Time View

ইসরায়েলের তেল আবিব থেকে একটি রহস্যময় বিমান সৌদি আরবের রিয়াদে গেছে। তেল আবিব থেকে উড়ানের পর জর্ডানের আম্মানে দুই মিনিটের বিরতি নিয়ে বিমানটি সৌদি আরবে যায়।

মঙ্গলবার সন্ধ্যায় উড়াল দিয়ে যাওয়া এই বিমানে যাত্রী কে ছিলেন, তা নিয়ে ইসরায়েল গণমাধ্যম প্রশ্ন তুলেছে।

মধ্যপ্রাচ্যের গণমাধ্যমে বলা হয়েছে, বিমানের ফ্লাইট ট্র্যাকিং উপাত্তে দেখা গেছে, চ্যালেঞ্জার ৬০৪ নামে ব্যক্তিগত মালিকানার বিমানটি যুক্তরাষ্ট্রে নিবন্ধিত ছিল। যেটি ইসরাইলের বেন গৌরিয়ান বিমানবন্দরে ফিরে যাওয়ার আগে রিয়াদে ঘণ্টাখানেক ছিল।

এমন সময় এই রহস্যময় বিমানটির সৌদি আরবে আসার খবর আসল, যখন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার রিয়াদ সফরে ছিলেন।

তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু কিংবা দেশটির অন্য কোনও কর্মকর্তা রিয়াদের বৈঠকে অংশ নিয়েছিলেন কিনা, তা নিয়ে সাংবাদিকদের মধ্যে আলোচনা চলছে।

এক টুইট বার্তায় সাংবাদিক ও বিমান শনাক্তকরণ উপাত্ত সংগ্রহকারী আভি শার্ফ বলেন, ‘রিয়াদে ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে তেল আবিব থেকে কেউ এসেছেন কিনা, আমি জানি না।’

ইনটেলিটাইম নামে ইসরায়েলের গোয়েন্দা বিষয়ক ওয়েবসাইটে বলা হয়েছে, নেতানিয়াহু কেন রাষ্ট্রপতি রেউভেন রিভলিনকে সরকার গঠনের জন্য ম্যান্ডেট ফিরিয়ে দিতে দেরি করেছিলেন এবং বিমানের অন্য যাত্রীদের কেন জর্ডান থেকে তুলে নেওয়া হয়েছিল, তা নিয়েও তিনি বিস্মিত হয়েছিলেন।

মানুষের চোখে ধুলা দিতেই বিমানটি আম্মানে থেমেছিল কিনা, সেই প্রশ্ন তুলেছেন সাংবাদিক ইয়োসি মেলম্যান। তিনি বলেন, এতে করে বিমানটি একক ট্রান্সপোন্ডার কোড পাবে।

ফ্লাইটরাডার২৪ ওয়েবসাইটের তথ্য অনুসারে, সাম্প্রতিক মাসগুলোতে বিমানটি ইসরায়েল থেকে কায়রোতে কয়েকবার ভ্রমণ করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ