1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

ভিসা ছাড়াই ব্রাজিল যেতে পারবে ভারতীয় ও চীনারা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৫৬ Time View

ভারত ও চীনের পর্যটক থেকে শুরু করে ব্যবসায়ী, শিল্পপতিদের জন্য ব্রাজিলের দরজা এবার খুলে দেওয়া হচ্ছে। ব্রাজিলে যাওয়ার জন্য ভারতীয় ও চীনা নাগরিকদের এখন থেকে ভিসা করানোর ঝামেলা পোহাতে হবে না। গতকাল বৃহস্পতিবার সুখবরটি দিয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বোলসোনারো।

চলতি বছরের শুরুর দিকে ক্ষমতায় আসার পর প্রেসিডেন্ট বোলসোনারো ঘোষণা করেন, ব্রাজিলে প্রবেশের জন্য বিভিন্ন দেশের পর্যটক ও ব্যবসায়ী, শিল্পপতিদের এখন যে ভিসা করানোর দুর্ভোগ পোহাতে হয়, সেটার আর দরকার হবে না।

বছরের শুরু থেকেই উন্নত দেশগুলোর নাগরিকদের জন্য ব্রাজিলে যাওয়ার ভিসা প্রথা তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। প্রথমে সেই সুবিধা পেয়েছিলেন যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান ও অস্ট্রেলিয়ার পর্যটক, ব্যবসায়ী ও শিল্পপতিরা।

এবার ভারত ও চীনের নাগরিকদের জন্য সেই সুবিধা চালু করার ঘোষণা করে ব্রাজিলের প্রেসিডেন্ট বুঝিয়ে দিলেন, ওই সুবিধা পাবে উন্নয়নশীল দেশগুলোও।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ