1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

কাশ্মীরে দুই ট্রাক চালককে গুলি করে হত্যা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৫৪ Time View

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ট্রাকের দুই চালককে গুলি করে হত্যার পর তাদের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। জানা গেছে, আপেল বোঝাই ট্রাক নিয়ে যাওয়ার সময় বৃহস্পতিবার সন্ধ্যায় তাদেরকে গুলি করে হত্যা করা হয়। হামলার ঘটনায় আরেক ট্রাক চালক আহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে সোপিয়ান জেলায় এক আপেল ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়। এ নিয়ে তিনজনকে হত্যার ঘটনা ঘটল সেখানে।

ভারতের পুলিশ বলছে, কাশ্মীর থেকে গাড়িতে করে বিভিন্ন ফলবাহী ট্রাক লক্ষ্য করে দিন দিন এসব হত্যাকাণ্ডের সংখ্যা বেড়েই চলেছে। কারা এসব করছে তা এখনো স্পষ্টভাবে চিহ্নিত করা যায়নি। গতকালও একজন শ্রমিক এবং রাজস্থান থেকে আসা এক ব্যক্তিকে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মূলত কাশ্মীরের বাইরে থেকে আসা শ্রমিকদের টার্গেট করেই এসব হামলা চালানো হচ্ছে। উপত্যকার ব্যবসা-বাণিজ্য অচল ও মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়ার উদ্দেশ্যেই এসব হত্যাকাণ্ড বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ