1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিশুদের শিক্ষা-স্বাস্থ্যে বিনিয়োগই জাতি গঠনের মূল : প্রধানমন্ত্রী স্বাস্থ্যসেবা নিশ্চতে কাজ করছে সরকার : জোনায়েদ সাকি প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে কঠোর হচ্ছে সরকার ইংল্যান্ডে দুই ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৯০ ৬৫ সেকেন্ডেই বাজিমাত, এবারের বিশ্বকাপের দ্রুততম গোলের রেকর্ড প্যারাগুয়ের হজ শেষে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ জন বাংলাদেশি হাজি নেইমার আমার অনুপ্রেরণা, কিন্তু মেসিই সেরা : ইয়ামাল দাপট দেখিয়ে হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে দিল ব্রাজিল বেফাঁস মন্তব্য করায় ট্রাম্পকে ধুয়ে দিলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জাতিসংঘে বাংলাদেশ: রোহিঙ্গাদের নিজ দেশে দ্রুত প্রত্যাবাসনে জোর

কুমিল্লা পলিটেকনিকে দু’গ্রুপে সংঘর্ষ: ছাত্রলীগ নেতা নিহত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জুন, ২০১২
  • ১১৫ Time View

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা কোটবাড়ী পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে গুলিতে কলেজ শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক সোহেল আহমেদ নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন উভয় গ্রুপের ৩ জন।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায়  কোটবাড়ী ক্যাম্পাসে এ সংঘর্ষ হয়।

আহতদের কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। উভয় গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষণের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে।

কুমিল্লা সদর দক্ষিণ থানার পরিদর্শক জসিম উদ্দিন জানান,  পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরো সংঘর্ষের আশংকায় হোস্টেলের ছাত্ররা নিরাপদ স্থানে চলে যাচ্ছে।

ক্যাম্পাস সূত্রে জানা গেছে, রিন্টু ও মিঠু গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত সোহেল কলেজের মিঠু গ্রুপের নেতা।

এদিকে ক্যাম্পাস ছাড়াও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল প্রাঙ্গণে প্রচুর সংখ্যক র‌্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ