1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

মদ বিক্রি বাড়াতে আইন সহজ করল আমিরাত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৪৫ Time View

সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্র-নিয়ন্ত্রিত দোকান থেকে পর্যটকরা যেন মদ কিনতে পারেন, সে ব্যাপারে আইন শিথিল করা হয়েছে। আগের আইনানুসারে কেবল লাইসেন্সধারী বাসিন্দারা সেইসব দোকান থেকে মদ কিনতে পারতেন।

সংবাদ সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, আমিরাতে মদ বিক্রির পরিমাণ গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো কমে গেচে। সে কারণে এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এ আইনে দুবাই প্রথমবারের মতো ভ্রমণকারীদের মদ কেনার অনুমতির ব্যবস্থা করেছে। দেশটিতে অর্থনৈতিক মন্দার কারণে এ ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে।

যদিও আগে থেকেই মদ পরিবেশকরা কারো গ্লাসে মদ ঢালার আগে অনুমতিপত্র দেখতে চাইতো না। দুবাইয়ে বিশ্বের সর্বোচ্চ ভবন বুর্জ খলিফার পাশাপাশি পারস্য উপসাগর তীরে রয়েছে অনেক রিসোর্ট। সেসবের টানে সারাবিশ্ব পর্যটকরা ছুটে যায় সেখানে।

ঘুরে বেড়ানো ছাড়াও নানা রেস্তোরাঁর খাবার উপভোগের পাশাপাশি পর্যটকরা সেখানে মদ্যপানও করে। জানা গেছে, মধ্যপ্রাচ্যের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে সবচেয়ে বেশি পরিমাণ মদ বিক্রি হয়। সে দেশে মাথাপিছু বছরে মদ্যপানের পরিমাণ তিন দশমিক আট লিটার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ