1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

পরিবার পরিকল্পনা দপ্তরে দুদকের অভিযান

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৪৭ Time View

দুর্নীতি দমন কমিশনের এনফোর্সমেন্ট টিম বৃহস্পতিবার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটে দুর্নীতির অনুসন্ধানে অভিযান চালিয়েছে। আইইএম ইউনিটের পরিচালক ড. আশরাফুন্নেসার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের অনুসন্ধানে তিন সদস্যের একটি টিম এই অভিযান পরিচালনা করে বলে জানা গেছে।

রাজধানীর কাওরান বাজারে অবস্থিত পরিবার পরিকল্পনা অধিদপ্তরের প্রধান কার্যালয়ে আইইএম ইউনিটের অফিস। বৃহস্পতিবার সকাল দশটা থেকে দুপুর সাড়ে তিনটা পর্যন্ত দুদকের এনফোর্সমেন্ট টিমের সদস্যরা সেখানে অবস্থান করে উত্থাপিত অভিযোগের বিষয়ে অনুসন্ধান করেন। তবে এসময় আইইএম ইউনিটের পরিচালক ড. আশরাফুন্নেসা অফিসে ছিলেন না। তিনি দেশের বাইরে রয়েছেন।

অভিযান পরিচালনাকারী এনফোর্সমেন্ট টিমের সদস্য ও দুদকের সহকারী পরিচালক তানভির রহমান কালের কণ্ঠকে বলেন, অভিযোগের ভিত্তিতে আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটে আজ গিয়েছিলাম। প্রতিষ্ঠানটির কাগজপত্র দেখেছি। আরো কিছু কাগজপত্রের রিকুইজিশন দিয়েছি। সেগুলো আগামী রবিবার হাতে পাওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ