1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ২০ জুন ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
৬ মাসের মধ্যে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল দেশীয় অর্থায়নে দ্রুত বাস্তবায়ন হবে ‘তিস্তা মেগা প্রকল্প’: পানিসম্পদমন্ত্রী জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে: তথ্য প্রতিমন্ত্রী জনগণের জীবনমান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে : মৎস্য প্রতিমন্ত্রী ফল উৎসবের পেছনে আছে সুদূরপ্রসারী সামাজিক ও সাংস্কৃতিক দর্শন: তথ্যমন্ত্রী পাবলিক পরীক্ষা আইনে ডিজিটাল নকলের সাজা যুক্ত করা হয়েছে: শিক্ষামন্ত্রী বাবার ‌‘পিট’ কেটে মায়ের সঙ্গে সন্তানরা, আইনি লড়াই শেষে স্বস্তিতে জোলি দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

কবি নূরুল হুদা পেলেন সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৪২ Time View

দক্ষিণ এশিয়ার সাহিত্যের সবচেয়ে বড় সম্মাননা পেলেন জাতিসত্ত্বার কবি মুহম্মদ নূরুল হুদা। গত শনিবার ভারতের নয়াদিল্লির ইন্ডিয়া ইন্টান্যাশনাল সেন্টারের সি ডি দেশমুখ অডিটোরিয়ামে কবিকে এই সম্মাননা দেওয়া হয়। সম্মাননা স্মারক হাতে তুলে দিয়েছেন সত্য একাডেমির প্রেসিডেন্ট প্রফেসর চন্দ্র শেখর কামবারা।

এ সম্মাননার নাম সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড। কবি মুহম্মদ নূরুল হুদা ছাড়াও মালদ্বীপের কবি ও গবেষক আশরাফ আলী এবং নেপালের কবি ভীষ্ম উপরেটিকে এই সম্মাননা দেওয়া হয়। বাংলাদেশ থেকে এর আগে ২০০১ সালে একই সম্মাননা পান কবি শামসুর রাহমান। কবি মুহম্মদ নূরুল হুদা বাংলাদেশের দ্বিতীয় কবি যাকে এই সম্মাননা দেয়া হলো। বাংলা সাহিত্যে অবদানের জন্য ২০১৫ সালে কথা সাহিত্যিক সেলিনা হোসেন এই সম্মাননা পান। বাংলাদেশের ইংরেজি সাহিত্যে অবদানের জন্য ২০১১ সালে রুবানা হককে ও ২০১২ সালে ফখরুল আলম এবং সৈয়দ মঞ্জুরুল ইসলামকে সার্ক লিটারেচার অ্যাওয়ার্ড দেওয়া হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ