1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে ইউক্রেন যুদ্ধ নিয়ে পুতিনের হুংকার, ড্রোন হামলা নিয়ে জার্মানির অভিযোগ অস্বীকার ব্রাভো-পোলার্ড-নারাইনের নামে কুইন্স পার্ক ওভালে স্ট্যান্ড চিকিৎসাধীন বিদ্যুৎমন্ত্রীকে দেখতে গেলেন রাষ্ট্রপতি দ্বিপাক্ষিক বাণিজ্য আরও সুদৃঢ় করতে বাংলাদেশ-আরএকে চেম্বারের বৈঠক দাম কমায় তিন মাস পর ৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক একযোগে জর্ডান, ইরাক, কুয়েত ও বাহরাইনে মার্কিন অবস্থানে পাল্টা হামলা ইরানের প্যারিস ছেড়ে এবার লন্ডনে ব্যালন ডি’অরের জমকালো রাত চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই : সাচিং প্রু

সাকিবদের যে তিনটি দাবি মেনে নেয়নি বিসিবি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০১৯
  • ৬৬ Time View

বেতন বাড়ানোসহ প্রাথমিক পর্যায়ে ১১ দফা দাবি করে খেলা বন্ধ করে দেয়ার ঘোষণা দেন সাকিব আল হাসানরা। তাদের সেই ঘোষণার পরই নড়েচড়ে বসে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বুধবার রাতে মিরপুরে ক্রিকেট বোর্ডের অফিসে সাকিব-তামিমদের দাবি-দাওয়া সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকে বসেন বিসিবি সভাপতিসহ সিনিয়র পরিচালকরা। সাকিবদের প্রাথমিক যে ১১টি দাবি ছিল তার মধ্যে ১০টি দাবি মেনে নেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

ক্রিকেটারদের প্রাথমিক ১১টি দাবির মধ্যে ছিল কোয়াব সংক্রান্ত একটি বিষয়। বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) কোনো কার্যক্রম দৃশ্যমান না হওয়ায় বর্তমান কমিটিকে অবিলম্বে পদত্যাগ করার দাবি জানান সাকিব-তামিমরা।

এ ব্যাপারে বিসিবি সভাপতি বলেছেন, কোয়াব ক্রিকেটারদের সংগঠন। এই সংগঠনের সঙ্গে বিসিবির কোনো সম্পৃক্তা নেই। যে কারণে এটি বিসিবির আওতায় নেই।

তবে বুধবার গুলশানে সংবাদ সম্মেলন করে ক্রিকেটাররা আগের দাবির সঙ্গে আরও দুটি দাবি যোগ করেন। তাদের সেই দুটি দাবি ছিল- ক্রিকেটের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ক্রিকেট থেকে আয়ের একটা অংশ সাকিব-তামিমদের দিতে হবে। এছাড়া নারী ক্রিকেটারদের ন্যায্য হিস্যা দিতে হবে। এই দুটি দাবি বুধবার নতুন করে সংযোজন করেন ক্রিকেটাররা।

নতুন করে সংযোজন করা এই দুই দাবি নিয়ে বিসিবি পরিচালকদের সঙ্গে আলোচনার সুযোগ পাননি পাপন। যে কারণে সাকিবদের এই দুই দাবি এখনই মেনে নিতে পারছে না বিসিবি। এই দুই দাবি নিয়ে ক্রিকেটারদের সঙ্গে পরবর্তীতে বসার আশ্বাস দেন বিসিবি সভাপতি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ