1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফ্রান্সের উসকানিতেই সামরিক ঘাঁটিতে হামলা, অভিযোগ নাইজার সরকারের কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত এই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে : জামায়াত আমির সরকারি সফরে সৌদি গেলেন নৌবাহিনী প্রধান সব দেশের সঙ্গে সম্পর্ক রেখে নিজেদের স্বার্থ প্রাধান্য দেওয়া হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতিসংঘের এবারের সেশন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ : শামা ওবায়েদ ২ দিনের সফরে কাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি জনগণ চাঁদাবাজদের জ্বালায় অতিষ্ঠ : জামায়াত আমির বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনাসভা বিকেলে, অংশ নেবেন তারেক রহমান মেক্সিকোতে নির্বাচনের আগে আততায়ীর হামলা, গাড়িতে মিলল এমপির লাশ

ট্রাম্পকে মাটিতে ফেলে মুখে পা দিয়ে চেপে ধরলেন নারী!

Reporter Name
  • Update Time : সোমবার, ২১ অক্টোবর, ২০১৯
  • ৫৭ Time View

ডোনাল্ড ট্রাম্পকে মাটিতে ফেলে দিয়ে রশি দিয়ে পেঁচিয়ে চেপে ধরে মুখে পা তুলে দিয়েছেন এক নারী। ট্রাম্পের গলা-হাতও বাঁধা দড়ি দিয়ে। মুখ বিকৃত করে চিৎকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট। পেছনে দেখা যাচ্ছে হোয়াইট হাউস ও আমেরিকার পতাকা। পতাকার সঙ্গে সামঞ্জস্য রেখে দড়িটি নীল-সাদা-লাল রঙের। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে লাগানো এমনই একটি বিলবোর্ড ঘিরে উঠেছে বিতর্ক। পোর্টল্যান্ডের একটি পোশাকের সংস্থার বিজ্ঞাপন এটি।

১৫ অক্টোবর ৩০ ফুট লম্বা এ বিলবোর্ডটি লাগানো হয়েছিল। পোশাক সংস্থাটি জানিয়েছে, ‘টাইটেল এক্স পরিবার পরিকল্পনা’ প্রকল্পে বদল আনতে ট্রাম্প যে সিদ্ধান্ত নিয়েছেন তার প্রতিবাদে এ বিজ্ঞাপন। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, গর্ভপাত করালে স্বাস্থ্য পরিষেবায় সরকারি সহায়তা বন্ধ করা হবে।

পোশাক সংস্থাটি আরও জানিয়েছে, প্রথমে ট্রাম্পের ছবি ব্যবহার করার কথা ভেবেছিল তারা। পরে অবিকল ট্রাম্পের মতো দেখতে একজনকে বেছে নেওয়া হয়। বিজ্ঞাপনের নারী এক স্কুলশিক্ষিকা ও প্রাক্তন সেনাকর্মী। ওই বিজ্ঞাপনটি দেওয়ার পরে তাদের বিক্রি হু-হু করে বেড়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ