1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
বিদেশি বিনিয়োগে অনুকূল পরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : আইসিটি মন্ত্রী বাংলাদেশ হবে বিশ্বমঞ্চে ‘ডিস্যাবিলিটি ইনক্লুসিভ সোসাইটি’র রোল মডেল : স্বাস্থ্য প্রতিমন্ত্রী বন্যায় প্রাণহানিতে ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন : বিআরটিএ ‘নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা’ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের যোগদান

যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাপস

Reporter Name
  • Update Time : রবিবার, ২০ অক্টোবর, ২০১৯
  • ৫৬ Time View

যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে ঢাকা-১০ আসনের এমপি ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে! আনুষ্ঠানিক ঘোষণা না হলেও এমনটি দাবি করে অভিনন্দন জানাচ্ছেন তার কর্মী-সমর্থকরা। তবে গুঞ্জন আছে তাকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হতে পারে।

আজ রবিবার বিকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংগঠনের সপ্তম কংগ্রেস উপলক্ষে সাক্ষাৎ করেন যুবলীগের শীর্ষ নেতারা।

বিকাল পাঁচটায় বৈঠক শুরু হলেও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলে বৈঠক সূত্রে জানা গেছে।

যদিও এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ব্যারিস্টার তাপসকে অভিনন্দন জানানো শুরু করেন সরকার দলীয় কর্মী-সমর্থকরা।

তাপস হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনির ছেলে।

বৈঠকে উপস্থিত আরেকটি সূত্র জানায়, দুর্নীতির অভিযোগে যুবলীগ থেকে ওমর ফারুক চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। আর ব্যারিস্টার তাপসকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্বাচিত করা হয়েছে। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

সূত্রটি আরও জানায়, আগামী ২৩ নভেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগের সপ্তম কংগ্রেস অনুষ্ঠিত হবে। আপাতত সে পর্যন্ত ব্যারিস্টার তাপস ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ