1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের সাবেক প্রধান কমান্ডার গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : শনিবার, ১৯ অক্টোবর, ২০১৯
  • ৫০ Time View

জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্ট (জেকেএলএফ) এর সাবেক প্রধান কমান্ডার জাভেদ আহমেদ মিরকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, সিবিআই তাকে গ্রেপ্তার করেছে।

জানা গেছে, শ্রীনগরে ভারতীয় বিমানবাহিনীর চার অফিসার খুনের মামলায় জাভেদকে গ্রেপ্তার করা হয়েছে। প্রায় তিন দশক আগে শ্রীনগরের রাওয়ালপোরায় হত্যা করা হয় ভারতীয় বিমানবাহিনীর চার অফিসারকে।

জেকেএলএফ এর প্রাক্তন প্রধান কমান্ডার মিরের বয়স এখন ৫৪ বছর। সূত্রের খবর, সিবিআইএ-র একটি দল শ্রীনগরের জামালতলা অঞ্চলের বাড়ি থেকে বুধবার তাঁকে গ্রেপ্তার করে। সেখান থেকে পরে তাঁকে জম্মুতে নিয়ে যাওয়া হয়েছে। জম্মুর সিবিআই কোর্টে তাঁকে পেশ করা হলে, বিচারক মিরকে জামিনে মুক্তি দেন।

১৯৯০ সালের ২৫ জানুয়ারি রাওয়ালপোরায় আইএএফের চার অফিসার গুলিতে নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন স্কোয়াড্রন লিডারও। পুলিশের ধারণা, সন্ত্রাসবাদীরাই গুলি করে হত্যা করে অফিসারদের। শ্রীনগরের এয়ারড্রোমে পৌঁছতে ওই চার অফিসার বাসের জন্য অপেক্ষা করছিলেন। সেইসময় অতর্কিতে এই হামলা হয়েছিল। ওই হামলায় নারীসহহ আরও ৪০ জন গুরুতর জখম হয়েছিলেন।

১৯৯০ সালের আগস্ট ও সেপ্টেম্বর সিবিআই এই মামলায় বর্তমান জেকেএলএফ প্রধান মুহাম্মদ ইয়াসিন মালিক এবং মিরসহ কয়েকজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করে। মালিক বর্তমানে নয়াদিল্লির তিহাড় জেলে বন্দি রয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ