1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

সেরা কর্মীদের প্রতি মাসে পুরস্কার দিচ্ছে জনপ্রশাসন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৪২ Time View

প্রতি মাসে সেরা কর্মীদের পুরস্কার দিচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ে গত জুলাই ও আগস্ট মাসের সেরা কর্মীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।

জুলাই মাসে সেরা কর্মী নির্বাচিত হয়েছেন প্রশাসনিক কর্মকর্তা মনজুর রহমান সরকার, নাজির আব্বাস উদ্দিন ও অফিস সহায়ক আব্দুর রশিদ। আগস্ট মাসে প্রশাসনিক কর্মকর্তা ওমর ফারুক, ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর সেলিম রেজা ও অফিস সহায়ক মফজল আহমদ।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মচারীদের সেবার গুণগত মান ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে ‘মাসের সেরা কর্মী’ নির্বাচন করা হচ্ছে। গ্রেড ১০ থেকে গ্রেড ২০ এর কর্মচারীদের মধ্য থেকে প্রতি মাসে তিন ক্যাটাগরিতে তিন জনকে পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শৃঙ্খলা ও আন্তরিকতার সাথে কাজ করতে সরকারি কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, সরকারের পলিসি বাস্তবায়নে দেশের কর্মচারীদের ভূমিকা অপরিসীম। দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সরকারি কর্মচারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত সচিব দুলাল কৃষ্ণ সাহা স্বাগত বক্তব্য রাখেন। এ ছাড়া মন্ত্রণালয়ের সব পর্যায়ের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ