1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
বন্যায় প্রাণহানিতে ফ্যাসিস্ট সরকারের অপরিকল্পিত উন্নয়ন দায়ী : রিজভী রোহিঙ্গা প্রত্যাবাসনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতীয় কর্মকৌশল কমিটি জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬২ জন : বিআরটিএ ‘নেতাকর্মীদের উজ্জীবিত করতে দেশে ফেরার কথা বলছেন শেখ হাসিনা’ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী বন্যাকবলিত ১১ জেলায় চিকিৎসক-স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল: স্বাস্থ্যমন্ত্রী ‘পূর্বের রূপে ফিরছে রাজশাহী কেন্দ্রীয় বোটানিক্যাল গার্ডেন ও চিড়িয়াখানা’ নবম ওআইসি মিনিস্ট্রিয়াল সম্মেলনে বাংলাদেশের যোগদান আমাদের দেশের যত্ন আমাদেরকেই নিতে হবে : প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শিক্ষা অবৈতনিক ও স্বাবলম্বী করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

কাল সুপ্রিমকোর্ট খুলছে

Reporter Name
  • Update Time : শনিবার, ১২ অক্টোবর, ২০১৯
  • ৪১ Time View

৪২ দিন ছুটির পর সুপ্রিমকোর্টে কাল রোববার থেকে নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।

১ সেপ্টেম্বর থেকে আজ ১২ অক্টোবর পর্যন্ত সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি, আদালতের অবকাশকালীন ছুটির কারণে দীর্ঘ ৪২ দিন সুপ্রিমকোর্টে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ ছিল। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিস্পত্তির জন্য অবকাশকালীন বেঞ্চ বিচারিক কার্যক্রম পরিচালনা করেছে। এ সময়ের জন্য বিচারিক এখতিয়ার দিয়ে প্রধান বিচারপতি অবকাশকালীন বেঞ্চ গঠন করে।

সুপ্রিমকোর্টের অবকাশকালীন ছুটি শেষে আগামীকাল রবিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও সুপ্রিমকোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ অ্যাটর্নি জেনারেল, সুপ্রিমকোর্ট বার-এর সভাপতি-সম্পাদক ও বিজ্ঞ আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।

সুপ্রিমকোর্টের রেজিষ্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সৌজন্য সাক্ষাত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ১৩ অক্টোবর রবিবার সকাল সাড়ে দশটা থেকে দুপুর ১টা পর্যন্ত সুপ্রিমকোর্টের মূল ভবনের ভেতরে লনে এ সৌজন্য সাক্ষাত হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ