1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

জেদ্দা বন্দরের কাছে ইরানি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১১ অক্টোবর, ২০১৯
  • ৫৬ Time View

সৌদি আরবের জেদ্দা সমুদ্র বন্দরের কাছে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানির (এনআইওসি) একটি তেলের ট্যাঙ্কারে দুইবার ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে দাবি ইরানের সংবাদমাধ্যমের।
খবরে বলা হয়, শুক্রবারের ওই হামলায় ট্যাঙ্কারটিতে আগুন ধরে সেটি মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জেদ্দা বন্দর থেকে ৯৬ কিলোমিটার দূরে সমুদ্রে থাকা হামলার শিকার ট্যাঙ্কারটি ফুটো হয়ে সেটি থেকে তেল ছড়িয়ে পড়েছে বলেও জানায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।

‘রেড সি’ এবং পারস্য উপসাগরীয় অঞ্চলে আবারও তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনায় দুই প্রতিবেশী ইরান ও সৌদি আরবের মধ্যে উত্তেজনার পারদ আরো চড়বে।

ওই এলাকায় থাকা যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নৌবহর ‘ফিফ্থ ফ্লিট’ থেকে ইরানের এ দাবি সম্পর্কে অবগত থাকার কথা জানিয়েছে। তবে এ বিষয়ে তারা আর কোনো তথ্য দিতে রাজি হয়নি।

সৌদি আরবের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে হামলার বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাত দিয়ে ইরানী তেলের ট্যাঙ্কারে ‘সন্ত্রাসী’ হামলার কথা বলেছে। আর দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে তাদের দুইটি ট্যাঙ্কার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর প্রচার করেছে।

বেশ কিছুদিন ধরেই ভারত মহাসাগর এবং ভূমধ্যসাগরের মধ্যে সুয়েজ খালের মাধ্যমে সংযোগস্থাপন করা গুরুত্বপূর্ণ সমুদ্র পথ ‘রেড সি শিপিং এরিয়ায়’ উত্তেজনা বিরাজ করছে।

গত মে ও জুন মাসে উপসাগরীয় এ্রলাকায় তেলবাহী ট্যাঙ্কারে হামলা এবং গত মাসে সৌদি আরবের অন্যতম প্রধান একটি তেলেক্ষেত্রে হামলার পর আবারও উপসাগরীয় এলাকায় তেলের ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটলো।

সৌদি তেলক্ষেত্রে হামলার পেছনে ইরান জড়িত বলে অভিযোগ রিয়াদ এবং ওয়াশিংটনে। তেহরান ওই অভিযোগ অস্বীকার করেছে।

শুক্রবার ইরানী তেলের ট্যাঙ্কারে হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম ২ শতাংশ বেড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ