1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৩২ অপরাহ্ন

মুকসুদপুরে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, কনস্টেবল নিহত

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০১৯
  • ৪১ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন তাঁর ছোট ভাই। গতকাল শনিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে মুকসুদপুরের গেড়াখোলা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই কনস্টেবলের নাম সম্রাট বিশ্বাস (২৫)। তিনি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মহেশপুর ইউনিয়নের চর পদ্মবিলা গ্রামের কেশব লাল বিশ্বাসের ছেলে। রাজধানীর মিরপুর থানায় কর্মরত ছিলেন সম্রাট। আর তাঁর আহত ছোট ভাইয়ের নাম লিটন বিশ্বাস (২০)।

গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার (কাশিয়ানী ও মুকসুদপুর সার্কেল) আনোয়ার হোসেন বলেন, দুর্গাপূজা উপলক্ষে ছুটিতে বাড়ি এসেছিলেন সম্রাট। রাতে বিভিন্ন স্থানে প্রতিমা দেখে ছোট ভাই লিটনকে নিয়ে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। মকসুদপুরের ঢাকা-খুলনা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান সম্রাট। আর আহত হন লিটন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করেন। আহত লিটনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্ষে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ