1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
ধীরগতির বিচার নিয়ে জুলাই শহীদ মাতার আক্ষেপ, জবাব দিলেন আইনমন্ত্রী বিশ্ব দরবারে বাংলাদেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের আহ্বান প্রধানমন্ত্রীর ২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বিদেশ গেছেন দেড় কোটির বেশি কর্মী প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হতে চীন যাচ্ছেন দুই মন্ত্রী তারেক রহমানের সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সাক্ষাৎ মেধাবীদের খুঁজতে ‘প্রতিভার সন্ধানে’ কার্যক্রম শুরু করবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী গত অর্থবছরে দেশে ৩০.৩২ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী পবিত্র আশুরা উপলক্ষে যেসব নির্দেশনা দিলো ডিএমপি জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাসী কার্যক্রম রুখে দেয়া হবে : রিজভী

জিসানকে দ্রুত ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name
  • Update Time : শনিবার, ৫ অক্টোবর, ২০১৯
  • ৪৩ Time View

দুবাইয়ে গ্রেপ্তার বাংলাদেশের শীর্ষ সন্ত্রাসী জিসান আহমেদকে দ্রুত দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কৃষিবিদ ইনিস্টিউটে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। এর আগে সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত শারদীয় দুর্গোৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। সনাতন সমাজ কল্যাণ সংঘ আয়োজিত এই মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের উদ্বোধন করেন কবি নির্মলেন্দু গুণ।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘১৫ বছর আগেই ইন্টারপোলে আমরা জিসানের বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলাম। দুবাই সরকার তাকে আটক করে আমাদেরকে জানিয়েছে। তাকে দ্রুত কীভাবে, কী পদ্ধতিতে ফিরিয়ে আনা যায় সে ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করছি। আমরা আশা করছি খুব দ্রুতই তাকে ফিরে আনতে পারবো।’

অপরাধীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের ব্যাপারে তিনি বলেন, ‘যার অভিযোগ যখন প্রমাণিত হয় তখনই তার বিরুদ্ধে নানা ধরনের ব্যবস্থা নেয়া হয়ে থাকে।’

দুর্গাপূজা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ হলো সনাতন ধর্মাবলম্বীদের একটা নিরাপদ জায়গা। হাজার বছরের কৃষ্টি এটা। বঙ্গবন্ধুর অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার জন্য যে স্বপ্ন দেখেছিলেন তার সেই স্বপ্ন বাস্তবায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ