1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
দেশি বিনিয়োগেই ভরসা খুঁজছে বিডা দেশে আবারও ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বিশ্বকাপ খেলা দেখতে যাওয়ার পথে আর্জেন্টিনা সমর্থকদের ওপর গুলি, আহত ৪ সুইজারল্যান্ড সফর বাতিল করলেন জেডি ভ্যান্স যুক্তরাষ্ট্র চুক্তি লঙ্ঘন করলে পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন ‘আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই’ ডিপফেক বিতর্কে গুগল-মেটার বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি আনোয়ারায় দেশের প্রথম ফ্রি ট্রেড জোনের অনুমোদন নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান

রাস্তার পাশে অসুস্থ তরুণী, গাড়ি থামিয়ে হাসপাতালে পাঠালেন মমতা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০১৯
  • ৬০ Time View

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মানবিকতার গল্প এর আগেও শোনা গেছে। আবারো মানবিক মুখ্যমন্ত্রী হিসেবে তার চেনা রূপ দেখা গেল। জানা গেছে, আলিপুরের কাছে দুর্গাপুর ব্রিজে উঠছিল মুখ্যমন্ত্রীর কনভয়।

ওই সময় রাস্তার পাশে মমতা দেখেন, এক তরুণী অসুস্থ অবস্থায় সেখানে আছেন। তরুণীকে দেখেই কনভয় থামান মমতা। গাড়ি থেকে নেমে এসে মমতার নির্দেশে ওই তরুণীকে উদ্ধার করে পুলিশ।

মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম। মমতা ব্যানার্জির নির্দেশে সঙ্গে সঙ্গে ওই তরুণীকে বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয়।

এ ধরনের মানবিকতা মুখ্যমন্ত্রী এর আগেও একাধিক বার দেখিয়েছেন। রাস্তার ধারে কোনো মানুষের বিপদ-আপদ দেখে কনভয় থামিয়ে সাহায্যে এগিয়ে গেছেন বহুবার।

কয়েক দিন আগে ভিআইপি রোডে ব্যাপক যানজট ছিল। মুখ্যমন্ত্রী নিজে গাড়ি থেকে নেমে ট্র্যাফিক নিয়ন্ত্রণ করে যানজট কমান। বাড়ি ফেরার অপেক্ষায় থাকা বহু মানুষ উপকৃত হয় তাতে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ