1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

পেঁয়াজ আমদানিতে সুদের হার কমালো বাংলাদেশ ব্যাংক

Reporter Name
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০১৯
  • ৪৫ Time View

পেঁয়াজের দাম সম্প্রতি অস্বাভাবিকভাবে দাম বেড়ে যাওয়ায় সরবরাহ নিশ্চিত ও দাম নিয়ন্ত্রণে আনতে পেঁয়াজ আমদানির অর্থায়নে সর্বোচ্চ সুদের হার ৯ শতাংশ বেধে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এর আগে ১৫ থেকে ১৬ শতাংশ সুদে ঋণ নিতে হতো পেঁয়াজ আমদানিকারকদের।

বুধবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ পেঁয়াজ আমদানি অর্থায়নে সুদহার সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো প্রজ্ঞাপনে বলা হয়, সাম্প্রতিককালে আন্তর্জাতিক বাজারে পেঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে স্থানীয় বাজারেও পেঁয়াজের মূল্যে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে।

ফলে বাজারে ভোক্তা পর্যায়ে পেঁয়াজের সরবরাহে ঘাটতি দেখা দিয়েছে। এ প্রেক্ষাপটে, নিত্য প্রয়োজনীয় পণ্য হিসেবে স্থানীয় বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত ও পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে পেঁয়াজ আমদানি অর্থায়নের সুদহার সর্বোচ্চ ৯ শতাংশ নির্ধারণ করা হলো।

এছাড়া, পেঁয়াজ আমদানি ঋণপত্র স্থাপনের ক্ষেত্রে মার্জিনের হার ন্যূনতম পর্যায়ে রাখার জন্য পরামর্শ দেয়া যাচ্ছে। এই নির্দেশনা ৩১ ডিসেম্বর ২০১৯ পর্যন্ত বলবৎ থাকবে বলেও জানানো হয় প্রজ্ঞাপনে।

এ বিষয়ে শ্যামবাজারের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম জানান, এই কঠিন সময়ে বাংলাদেশ ব্যাংক খুবই ভালো সিদ্ধান্ত নিয়েছে। কম সুদে ঋণ নিয়ে আমদানি করতে পারলে খুচরা বাজারেও পেঁয়াজের দাম কমে আসবে। তবে পেঁয়াজের দাম এত বেশি বাড়ার পেছনে কোনো যুক্তি নাই বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ