1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

২৪ ঘণ্টায় কমেছে ডেঙ্গু রোগীর সংখ্যা : স্বাস্থ্য অধিদপ্তর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৩ Time View

এডিস মশার কামড় থেকে ডেঙ্গু জ্বরের শিকার হয়ে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৮৮ জন নতুন রোগী।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, এর মধ্যে ঢাকায় ১১৭ জন ভর্তি হয়েছেন এবং বাকিরা দেশের অন্যান্য এলাকায় ভর্তি হয়েছেন।
সরকারি হিসাব অনুযায়ী, গত জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে সর্বমোট ভর্তি রোগীর সংখ্যা ৮৬ হাজার ৫৪৩। ডেঙ্গু রোগের চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন ৮৪ হাজার ৬১৫ জন।
ডেঙ্গুর প্রাদুর্ভাব এবার এশিয়ার অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ভয়াবহ আকার ধারণ করেছে। তবে চলতি মাসের শুরু থেকে পরিস্থিতির উন্নতি হওয়া শুরু হয়েছে। তুলনামূলকভাবে কমে আসছে নতুন রোগীর সংখ্যা।
বর্তমানে সারাদেশের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগে ভর্তিকৃত রোগী আছেন ১ হাজার ৭০৪ জন। তাদের মধ্যে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন ৬৫৯ জন।
রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) এবছর ডেঙ্গু সন্দেহে ২২৪টি মৃত্যুর তথ্য পেয়েছে। এর মধ্যে সংস্থাটি এ পর্যন্ত ১২৬টি ঘটনার পর্যালোচনা সমাপ্ত করে ৭৫টি মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ