1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন

‘আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে’

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৫ Time View

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির সময়েই ক্যাসিনোর বিস্তার হয়। কিন্তু তারা অবৈধ ক্যাসিনো পরিচালনাকারীদের বিচার করতে পারেনি। বিএনপি যা পারেনি আওয়ামী লীগ সেটা করে দিখিয়েছে। আওয়ামী লীগ নিজেদের ঘর থেকেই শুদ্ধি অভিযান শুরু করেছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

কাদের বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ আর জুয়ারিদের বিরুদ্ধে পরিচালিত অভিযানে আওয়ামী লীগের জনপ্রিয়তা আরো বাড়বে। এ অভিযানে সরকারের জনপ্রিয়তা অনেকগুণ বেড়ে গেছে। সেজন্য বিএনপির উচিত সরকারকে অভিনন্দন জানানো।

দুই দিনের সিলেট সফরকালে এদিন বিকেল ৩টায় নগরের কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত আওয়ামী লীগের সাবেক জাতীয় নেতা মরহুম আ ন ম শফিকুল হকের স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সেতুমন্ত্রী।

এর আগে বেলা সাড়ে ১১টায় সিলেটের এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান দলের সেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ