1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

দুই আওয়ামী লীগ নেতার বাসায় অভিযান, মিলল ক্যাসিনোর কোটি টাকা ও সোনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৪ Time View

ঢাকার গেণ্ডারিয়া থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার বাসায় অভিযান চালিয়েছে র‍্যাব। অভিযানে তাদের বাসা থেকে বিপুল পরিমাণ সোনা ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে বলে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে।

র‍্যাবের মিডিয়া উইংয়ের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মিজানুর রহমান বলেন, ‘অভিযানে এ পর্যন্ত অন্তত এক কোটি পাঁচ লাখ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আনুমানিক ৭৩০ ভরি সোনা পাওয়া গেছে তাদের বাসায়। সব হিসাব শেষ করে বিস্তারিত জানানো হবে।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) সাফি উল্লাহ বুলবুল বলেন, ক্যাসিনোর টাকা গেণ্ডারিয়ার একটি বাসায় মজুদ রয়েছে বলে আমাদের কাছে তথ্য আসে। এরপর আমরাও অনুসন্ধান চালাই। একপর্যায়ে নিশ্চিত হওয়ার পর রাতে সেখানে অভিযান চালানো হয়। ওই বাসা থেকে নগদ এক কোটি পাঁচ লাখ টাকা ও ৭৩০ ভরি সোনা জব্দ করা হয়েছে। তবে পাওয়া যায়নি অভিযুক্ত এনামুল হক ও রূপণ ভূঁইয়াকে। তাদেরকে আটকের চেষ্টা চলছে।

র‌্যাবের একজন কর্মকর্তা জানান, বানিয়ানগর, মুরগিটোলায় দয়ারগঞ্জ নতুন রাস্তা ছয়তলা একটি ভবনের দোতলা ও পাঁচতলায় দুটি ফ্ল্যাটে এনামুল ও রূপনের বাসা। একটি ক্লাবে ক্যাসিনো চালানোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ আসায় গতকাল সোমবার রাত থেকে ওই এলাকায় অভিযান শুরু করে র‍্যাব।

এদিকে, র‌্যাব সদর দপ্তরের পাঠানো এক এসএমএসে জানানো হয়েছে, আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দয়াগঞ্জের বানিয়ানগরে অভিযান বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ