1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি, বন্ধ স্কুল-বিমানবন্দর ও রেল চলাচল বিমানবন্দরে ইরানি অধিনায়ককে আটকে দিল যুক্তরাষ্ট্র টানা ৩ ম্যাচে গোল ভিনির, ইতিহাস বলছে বিশ্বকাপ জিতবে ব্রাজিল জাপানে ৬.৯ মাত্রার ভূমিকম্প মুদি দোকানসহ ১৭ ব্যবসা খাত আসছে ভ্যাটের আওতায় ভিনির নৈপুণ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল মেসি-এমবাপ্পের রাজকীয় দ্বৈরথ, জমে উঠছে বিশ্বকাপ

পানিতে ভেসে যাওয়া মানুষ বাঁচাতে মানবশৃঙ্খল

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১ Time View

সবাই মিলে চেষ্টা করলে অসাধ্যও সাধন হয়, এটারই যেন প্রমাণ দিতে দুর্বার নদীতে নেমে পড়লেন ৫০ জন। আর উদ্ধার করে নিয়ে এলেন ডুবতে বসা এক ব্যক্তিকে। ইন্দোরের নদীতে তলিয়ে যাচ্ছিলেন দুই ব্যক্তি। তাঁদের উদ্ধার করতে হাতে হাত ধরে মানবশৃঙ্খল তৈরি করে পানিতে নামে ইন্দোরবাসী।

মধ্যপ্রদেশের ইন্দোরের চাঁদখেড়ি গ্রামে বন্যার পানিতে ছোট ছোট নালা এমনকি কিছু রাস্তাও খরস্রোতা নদীর রূপ নিয়েছে। এমনই একটি স্রোতের মুখে পড়েন পেশায় দুধ ব্যবসায়ী দুই ব্যক্তি। একটি রাস্তা পার হতে গিয়ে তাঁদের এমনই খরস্রোতা পানিতে নামতে হয়। তাঁরা ভেবেছিলেন সাবধানে পেরিয়ে যাবেন। কিন্তু স্রোত এতটাই বেশি ছিল যে তাঁদের টেনে নিয়ে যায়। সেই ঘটনা দেখতে পান কয়েকজন স্থানীয়। খবর শুনেই ঘটনাস্থলে চলে আসেন আরো বেশ কয়েকজন।

দুজনকে পানিতে ভেসে যেতে দেখে হাত গুটিয়ে বসে থাকেননি এই মানুষগুলো। বরং তাঁরা হাতে হাত মিলিয়ে ওই দুই ব্যক্তিকে উদ্ধার করতে নেমে পড়েন। তৈরি করেন একটি মানবশৃঙ্খল। পানিতে নেমে স্রোতের আড়াআড়ি দাঁড়িয়ে পড়েন। তাঁদের চেষ্টা ছিল, স্রোত যাতে দূরে ভাসিয়ে নিয়ে না যায় ওই দুই ব্যক্তিকে। মানবশৃঙ্খল তৈরি করে এক বক্তিকে উদ্ধারও করে ফেলেন তাঁরা। তবে আর এক ব্যক্তির খোঁজ মেলেনি এখনও।

স্থানীয় গৌতমপুরা থানা সূত্রে জানা গিয়েছে, স্রোতের কবলে পড়া দুই ব্যক্তি হলেন ভুরা খান (২৪) ও আসিক খান (২০)। আসিককে উদ্ধার করা গেলেও ভুরা খান এখনও নিখোঁজ। তাঁকে উদ্ধারে জন্য তল্লাশি চলছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ