1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৮:১৫ অপরাহ্ন
শিরোনামঃ
বেলিংহামের জোড়া গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে ইংল্যান্ড শারীরিক ও মানসিক পরীক্ষায় শতভাগ সফল, দাবি ট্রাম্পের সাবেক স্পিকার জমির উদ্দিন সরকার মারা গেছেন সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে মেসির আর্জেন্টিনা তিব্বতে চীনের নীতির বিরুদ্ধে জাতিসংঘে বিক্ষোভ, তিনজন আটক দুপুর ১২টায় প্রকাশ করা হচ্ছে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল বৈভব সূর্যবংশীকে যখন স্কোয়াডে নিয়েও একাদশে সুযোগ দেওয়া হচ্ছিল না ভোর থেকেই ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ করাচির এক হাসপাতালে তিন বছর বয়সীসহ ৮০ শিশু এইডসে আক্রান্ত এনসিপির জুলাই পদযাত্রার দক্ষিণাঞ্চলের শিডিউল পরিবর্তন

বঙ্গবন্ধুর আদর্শ লালন করতে পারলে দেশ সোনার বাংলায় পরিণত হবে : মোস্তাফিজুর রহমান ফিজার এমপি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫১ Time View

শিক্ষকরা বঙ্গবন্ধুর আদর্শ লালন করে শিক্ষার্থীদের পাঠদান করতে পারলেই এ দেশ সোনার বাংলায় পরিণত হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের আয়োজনে আজ শনিবার দুপুরে উপজেলার হাবড়া দ্বিমূখী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সামাজিক উদ্বুদ্ধকরণ, মত বিনিময় ও মা সমাবেশে এসব কথা বলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহানাজ মিথুন মুন্নীর সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব আকরাম আল হোসেন, অতিরিক্ত সচিব ও মহাপরিচালক ড. এ এফ এম মনজুর কাদির, যুগ্ম সচিব ও পরিচালক (অর্থ) মহেষ চন্দ্র রায়, পার্বতীপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুল ইসলাম প্রামানিক ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষার বিভিন্ন বিষয়ে অভিভাবকদের সাথে মতবিনিময় করেন সচিব আকরাম আল হোসেন। শিক্ষার্থীদের পাঠদানের বিষয়ে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও সচেতন হওয়ার আহবান জানান তিনি। মা সমাবেশে সরকারী বে-সরকারী বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাক, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৬ প্রিয়দেশ