1. editor@priyodesh.com : editor : Mohammad Moniruzzaman Khan
  2. monirktc@yahoo.com : স্টাফ রিপোর্টার :
  3. priyodesh@priyodesh.com : priyodesh :
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংকট সমাধানের আশ্বাস শিক্ষামন্ত্রীর ফোনের অ্যালার্ট কীভাবে ভূমিকম্পের কয়েক সেকেন্ড আগে লাখ লাখ মানুষকে সতর্ক করে ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০ ছাড়াল নির্বাচনি ব্যয়ের হিসাব না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে শোকজ চীনের তিয়েনআনমেন স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ করেছেন প্রধানমন্ত্রী সেনাপ্রধানের সঙ্গে দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার সৌদি আরবে প্রবাসীদের সাদা কাগজে স্বাক্ষর কিংবা টিপসই দেওয়া থেকে বিরত থাকতে সতর্ক করেছে দূতাবাস দক্ষিণ কোরিয়াকে হারিয়ে প্রথমবারের মতো নকআউটে দক্ষিণ আফ্রিকা

‘গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করলে এরশাদ খারাপ!’

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৯
  • ৪৮ Time View

‘এরশাদ যখন খালেদা জিয়াকে গুলশানে এক টাকায় বাড়ি আর ক্যান্টনমেন্টে সাড়ে ২২ বিঘার বাড়ি দিয়ে দেন তখন খুব ভালো লোক। আর যখন এরশাদ গণতন্ত্র ফিরিয়ে আনার চেষ্টা করেন তখন হয়ে যান খারাপ। উনাদের কথা জনগণ বিশ্বাস করবে না।’

জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণতন্ত্রকে হত্যা করেছেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে আজ মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে এসব কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক।

মন্ত্রী বলেন, ‘যখন উনি ( মির্জা ফখরুল) এ বক্তব্য দেন তখন ওনার ডানে বামে কে ছিল আপনারা কি দেখেছেন? দেখেননি! উনার ডানে ছিলেন মওদুদ আহমেদ। মওদুদ আহমেদ এরশাদের কী ছিলেন? উনারা গণতন্ত্র বাঁচিয়ে রেখেছেন মওদুদকে নিয়ে।’ খালেদা জিয়ার জামিন প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়া এতিমের টাকা, এতিমখানার টাকা চুরি করায় জেলে। তাঁকে জামিন দেওয়ার এখতিয়ার একমাত্র আদালতের।’

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা, আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ও আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদীন এ সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© ২০২৫ প্রিয়দেশ